বিষয়বস্তুতে চলুন

লাবণ্য দাশ অ্যাণ্ড কোং/মেওয়া

উইকিসংকলন থেকে

মেওয়া

সবুরে যে মেওয়া ফলে
তার একটা গাছ আছিলো
আমাদের জঙ্গলে।

তুমুল বৃষ্টির মাঝে এই ফল পাকে,
তার গাছ অনেক লম্বা হয়ে থাকে।

আতকা বাতাস এলে
গাছের তলে
টুপটাপ মেওয়া ফল পড়ে।

সেই থেকে শিখলাম,
তুমুল বৃষ্টির সাথে ঝড় এলে
সবুরের মেওয়াগুলো ফলে।