বিষয়বস্তুতে চলুন

লালন-গীতিকা/১৪৪

উইকিসংকলন থেকে
​

১৪৪

অন্তরে যার সদাই[১] সহজ রূপ জাগে।
নাম বলুক না বলুক মুখে॥
যার[২] কীর্তিকে[২] সংসার
নামের অন্ত নাই কিছু তার
বলুক যে নাম ইচ্ছে হয় যার
বলে যদি রূপ দেখে॥
যে নয় গুরু রূপের আশ্রি
কুজন[৩] যেয়ে ভুলায় তারে
ধন্য যারা রূপ নেহারী
রূপ দেখে রয় ঠিক বাগে

​

নামি চেয়ে রূপ নেহারা
সর্বজয় সিদ্ধি তারা
সিরাজ সাঁই কয়, লালন গোঁড়া
আ’লি গেলি কি লেগে॥

  1. ↑ সদায়
  2. ↑ ২.০ ২.১ যার কর্তৃক
  3. ↑ দুর্জন