বিষয়বস্তুতে চলুন

শর্ম্মিষ্ঠা নাটক (১৯৫৭)

উইকিসংকলন থেকে

​

শর্ম্মিষ্ঠা নাটক

মাইকেল মধুসূদন দত্ত

[ ১৮৫৯ খ্রীষ্টাব্দে প্রথম প্রকাশিত ]

সম্পাদক:

ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

শ্রীসজনীকান্ত দাস

বঙ্গীয় সাহিত্য-পরিষৎ

২৪৩।১, আপার সারকুলার রোড

কলিকাতা-৬

​

প্রকাশক
শ্রীসনৎকুমার গুপ্ত
বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ

প্রথম সংস্করণ—জ্যৈষ্ঠ, ১৩৪৮; দ্বিতীয় মুদ্রণ—চৈত্র, ১৩৫০;
তৃতীয় মুদ্রণ—আষাঢ়, ১৩৫৫: চতুর্থ মুদ্রণ—অগ্রহায়ণ, ১৩৬৪
মূল্য দেড় টাকা

মুদ্রাকর—শ্রীরঞ্জনকুমার দাস
শনিরঞ্জন প্রেস, ৫৭ ইন্দ্র বিশ্বাস রোড, কলিকাতা-৩৭
১১—২৫।১১।১৯৫৭

​

প্রথম সংস্করণের ভূমিকা

 ‘শর্ম্মিষ্ঠা নাটক’ মধুসূদনের প্রথম বাংলা গ্রন্থ; বাংলা সাহিত্যের সহিত তাঁহার যোগাযোগের এইটিই প্রথম সূত্র। এই নাটক-রচনার বিস্তৃত ইতিহাস ‘জীবন-চরিতে’ (৪র্থ সংস্করণ, পৃ. ২২৭-২৩০) এবং ‘মধু-স্মৃতি’তে (পৃ. ১০৮-১১৬) দেওয়া হইয়াছে। সংক্ষেপে সেই ইতিহাস এইরূপ—

 ১৮৫৬ খ্রীষ্টাব্দের ২রা ফেব্রুয়ারি মধুসূদন মাদ্রাজ-প্রবাস হইতে কলিকাতায় প্রত্যাবর্ত্তন করেন। কিছু দিন পূর্ব্ব হইতেই মাতৃভাষায় সাহিত্য-সেবা করিবার বাসনা নানা কারণে তাঁহার মনে জাগ্রত হয়। কিশোরীচাঁদ মিত্রের সহায়তায় কলিকাতার পুলিস-আদালতের হেডক্লার্কের পদ গ্রহণ করিয়া তিনি কলিকাতায় স্থায়ী বসবাস আরম্ভ করেন। পরে তিনি উক্ত আদালতের দোভাষীর (ইণ্টারপ্রিটার) পদে উন্নীত হন। ১৮৫৮ খ্রীষ্টাব্দে পাইকপাড়া রাজাদের বেলগাছিয়াস্থিত বাগানবাড়ীতে রাজা প্রতাপচন্দ্র সিংহ ও তাঁহার ভ্রাতা ঈশ্বরচন্দ্র সিংহের উদ্যোগে বেলগাছিয়া নাট্যশালার প্রতিষ্ঠা এই সময়ের উল্লেখযোগ্য ঘটনা। মধুসূদনের ঘনিষ্ঠ বাল্যবন্ধু গৌরদাস বসাক এই নাট্যশালার সহিত যুক্ত ছিলেন। রামনারায়ণ তর্করত্নের ‘রত্নাবলী’ নাটক লইয়া নাট্যশালার সূত্রপাত হয়—প্রথম অভিনয়ের তারিখ ১৮৫৮ খ্রীষ্টাব্দের ৩১এ জুলাই, শনিবার। এই অভিনয়ে সে কালের অনেক প্রসিদ্ধ ইংরেজের নিমন্ত্রণ হইয়াছিল, তাঁহাদের বুঝিবার সুবিধার জন্য ‘রত্নাবলী’র ইংরেজী অনুবাদের প্রয়োজন হয়। গৌরদাস বসাকের মধ্যস্থতায় মধুসূদনের উপর অনুবাদের ভার পড়ে। নাটকটি অনুবাদ করিতে করিতে বাংলা নাটকের দূরবস্থার কথা তাঁহার মনে উদিত হয় ও ইহা লইয়া গৌরদাসের সহিত তাঁহার আলোচনা চলে। তিনি নিজে বাংলা নাটক রচনা করিতে মনস্থ করেন। ইহা হইতেই ‘শর্ম্মিষ্ঠা নাটকে’র উৎপত্তি।

 মধুস্থজনের জীবনীকারেরা বলেন, গৌরদাসের সহিত মধুসূদনের কথাবার্ত্তার পরই তিনি এশিয়াটিক সোসাইটি হইতে তৎকালপ্রচলিত বাংলা ও সংস্কৃত নাটকাদি আনিয়া পাঠ করেন এবং অতি অল্প কালের মধ্যে ‘শর্মিষ্ঠা নাটকে’র কিয়দংশ লিখিয়া গৌরদাসকে দেখিতে দেন। এই অভাবনীয় ব্যাপারে সে কালের বিদ্বজ্জনসমাজ বিস্মিত ও কৌতূহলাবিষ্ট ​হন। এই সূত্রেই যতীন্দ্রমোহন ঠাকুরের সহিত তাঁহার পরিচয় হয়। ১৮৫৮ খ্রীষ্টাব্দের ১৬ই জুলাই ‘শর্ম্মিষ্ঠা নাটক’ রচনা সম্পর্কে যতীন্দ্রমোহন গৌরদাসকে এক পত্র লেখেন। পত্রটি এইরূপ:—

 My dear Gour Babu, Accept my best thanks for your present, A present which I prize no less for its intrinsic value than for the kindness of the donor.

 I am very anxious to have a perusal of your friend's manuscript drama, for I am pretty sure that he who wields his pen with such elegance and facility in a foreign language may contribute something to the meagre literature of his own country, which cannot but be prized by all I shall feel myself honoured by his visit to my humble garden, and shall wait there to receive him any evening that he may appoint.

 16th July, 1858.
Believe me, sincerely yours J. M. Tagore.

 —‘মধু-স্মৃতি,’ পৃ. ১০৯-১০।

 ‘শর্মিষ্ঠা নাটক’ ১৮৫৮ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়—অনেকে এইরূপ লিখিয়াছেন। পুস্তকের উৎসর্গ-পত্রের “১৫ পৌষ, সন ১২৬৫ সাল” তারিখ হইতেই এই ধারণার উৎপত্তি হইয়াছে। ইহা যে প্রকৃত পক্ষে ১৮৫৯ খ্রীষ্টাব্দের জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশিত হইয়াছিল, এরূপ মনে করিবার সঙ্গত কারণ আছে। ৯ জানুয়ারি ১৮৫৯ তারিখে গৌরদাস বসাককে লিখিত মধুসূদনের একটি পত্রে আছে:—

 I hope to send you copies, English and Bengali, when ready. and you shall have an opportunity of judging for yourself.― ‘মধু-স্মৃতি,’ পৃ. ১১৩।

 ঐ বৎসরের ১৯ জানুয়ারি তারিখে যতীন্দ্রমোহন ঠাকুর ‘শর্ম্মিষ্ঠা নাটক’ উপহার পাইয়া প্রাপ্তি স্বীকার করিয়াছেন (‘মধু-স্মৃতি,’ পৃ. ১১৩)। সুতরাং পুস্তকটি যে ১৮৫৯ খ্রীষ্টাব্দের ৯ই হইতে ১৯এ জানুয়ারির মধ্যে বাহির হইয়াছে, তাহাতে সন্দেহ থাকিতে পারে না। প্রথম সংস্করণের পৃষ্ঠা-সংখ্যা ছিল ৮৪। আখ্যা-পত্রটি এইরূপ:—

 শর্মিষ্ঠা নাটক। / শ্রীমাইকেল মধুদন দত্ত প্রণীত। / মন্দঃ কবিযশঃপ্রার্থী গমিষ্যাম‍্যুপহাস্যতাং। / প্রাংশুলভ্যে ফলে লোভাদুদ্বাহরিব বামনঃ। /কালিদাস। কলিকাতা।/ শ্রীযুত ঈশ্বরচন্দ্র বসু কোং বহুবাজারস্থ ১৮৫ সংখ্যক ভবনে / ইষ্টান্‌হোপযন্ত্রে যন্ত্রিত। / সন ১২৬৫ সাল। /

​ মধুসূদনের জীবিতকালে এই পুস্তকের তিনটি সংস্করণ হয়। দ্বিতীয় সংস্করণটি আমরা সংগ্রহ করিতে পারি নাই। ১২৭৬ সালে প্রকাশিত (পৃ. ৮৪) তৃতীয় সংস্করণের পাঠই আমরা বর্তমান গ্রন্থাবলীতে আদর্শ পাঠরূপে গ্রহণ করিয়াছি। প্রথম ও তৃতীয় সংস্করণের পাঠভেদ পরিশিষ্টে প্রদর্শিত হইয়াছে।

 ‘শর্ম্মিষ্ঠা নাটকে’র ভাষা ও রচনা-রীতি সংশোধন লইয়া দুইটি কাহিনী জীবন-চরিতগুলিতে দেওয়া হইয়াছে। ‘মধু-স্মৃতি’ হইতে সেগুলি সম্পূর্ণ উদ্ধৃত হইল।

 ...মধুসূদন রাজা ঈশ্বরচন্দ্র সিংহকে ‘শর্ম্মিষ্ঠা’র পাণ্ডুলিপি প্রদান করিলে, তিনি তাঁহার পরিচিত কোন শিক্ষিত ব্যক্তি যারা উহা তাঁহাদের সভাপণ্ডিত বিখ্যাত আলঙ্কারিক প্রেমচাঁদ তর্কবাগীশের নিকট প্রেরণ করিয়া বলেন যে, “যে-যে-স্থলে নাটকখানির দোষ আছে, সেই-সেই-স্থলে তিনি যেন দাগ দিয়া দেন। তাঁহার দাগ দেওয়া হইলে, আপনি গ্রন্থখানি লইয়া আসিবেন।” ভদ্রলোকটি তর্কবাগীশের নিকট উপস্থিত হইয়া সেই কথা বলিয়া গ্রন্থখানি তাঁহার হস্তে দিলেন। তর্কবাগীশ মহাশয় গ্রন্থখানি কিয়ৎক্ষণ নিবিষ্টচিত্তে পাঠ করিয়া ভদ্রলোকটিকে বলিলেন, “আপনি এখন যান, আমি কিছু পরে স্বয়ং গ্রন্থখানি লইয়া রাজাদিগের নিকট যাইতেছি।” যথাসময়ে প্রেমচাঁদ তর্কবাগীশ নাটকখানি লইয়া রাজসভায় উপস্থিত হইলেন। ঘটনাক্রমে মধুসূদনও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। তর্কবাগীশকে দেখিয়াই মধুসূদন বলিলেন, “আপনি আপত্তিকর স্থানসমূহে দাগ দিয়াছেন কি?” তর্কবাগীশ হাসিয়া বলিলেন, “দাগ দিতে গেলে কিছু থাক্‌বে না। তবে কি না, আমি যে চোখে দেখ্ছি, সে রকম চোখ আর গোটা দুই লোকের আছে; আমরা ফতে হ’য়ে গেলে তোমার বই খুব চ’লে যাবে, বাহবা বাহবা পড়্‌বে।”

 মধুসূদনকে তাঁহার কোন-কোন বন্ধু শর্ম্মিষ্ঠা নাটক সম্বন্ধে তদানীজন নাট্যকার রামনারায়ণ তর্করত্নের পরামর্শ গ্রহণ করিতে অনুরোধ করিয়াছিলেন। মধুসূদন তর্করত্নকে কেবল মাত্র নাটকের ব্যাকরণাশুদ্ধি সংশোধন করিতে বলেন। কিন্তু তিনি মধুসূদনকে নাটকখানি সংস্কৃত রীত্যনুসারে পরিবর্তিত করিতে পরামর্শ দেন।

 মধুসূদন এই প্রসঙ্গে গৌরদাসকে যে পত্র লেখেন, ‘জীবন-চরিত’ (পৃ. ২৩০-৩২) হইতে তাহা নিম্নে উদ্ধৃত হইল:—

My Dear Gour,
SUNDAY

 You must excuse me for not complying with your request. The fact is, I do not like the idea of showing my play to our friends, in so incomplete a state. However, as I have promised, you shall have the first three Acts by the end of this week.

​ Ram Narayon’s “version,” as you justly call it, disappoints me. I have at once made up my mind to reject his aid. I shall either stand or fall by myself. I did not wish Ram Narayon to recast my sentences—most assuredly not. I only requested him to correct grammatical blunders, if any. You know that a man’s style is the reflection of his mind, and I am afraid there is but little congenality between our friend and my poor-self. However, I shall adopt some of his corrections.

 If you should speak of the drama to your friends, when you meet them to-day, pray, don't say a word about Ram Narayon. I shan’t have him. He has made my poor girls talk d-d cold prose.

 I am aware, my dear fellow, that there will, in all likelihood, be something of a foreign air about my Drama; but if the language be not ungrammatical, if the thoughts be just and glowing, the plot interesting, the characters well-maintained, what care you if there be a foreign air about the thing? Do you dislike Moore's poetry because it is fall of Orientalism? Byron's poetry for its Asiatic air, Carlyle's prose for its Germanism? Besides, remember that I am writing for that portion of my countrymen who think as I think, whose minds have been more or less imbued with Western ideas and modes of thinking and that it is my intention to throw off the letters forged for us by servile admiration of everything Sanskrit.

 Do not let me frighten you by my audacity. I have been showing the Second Act, already complete, to several persons totally ignorant of English, and I do assure you, upon my word, that they have spoken of it in terms so high that, at times, I feel disposed to question their sincerity; and yet I have no reason to believe that those men would flatter me.

 In matters literary, old boy, I am too proud to stand before the world, in borrowed clothes. I may borrow a neck-tie, or even a waist-coat, but not the whole suit.

 Don't let thy soul be perturbed, old cock, for I promise you a play that will astonish the old [rascals] in the shape of Pandits. When you see Joteendra and the Rajas, puff away—there’s nothing like that to raise the price of an article in the market, I have no objection to allow a few alterations and so forth, but recast all my sentences—the Devil I would sooner barn the thing.

Yours, as usual,
M. S. Dutt.

​ প্রাচীনপন্থী পণ্ডিতদের ধারণা যাহাই হউক, নব্য-সম্প্রদায় কিন্তু এই নাটকটি পাইয়া অতিশয় উল্লসিত হইয়াছিলেন এবং উচ্চকণ্ঠে ইহার প্রশংসা করিয়াছিলেন। সর্ব্বপ্রথম প্রশংসাকারীদের মধ্যে যতীন্দ্রমোহন ঠাকুর ও রাজা ঈশ্বরচন্দ্র সিংহের নাম সবিশেষ উল্লেখযোগ্য। যতীন্দ্রমোহন ১৮৫৮ খ্রীষ্টাব্দের ২৭এ নবেম্বর মধুসূদনকে এক পত্রে লিখিয়াছিলেন—

 “I am of opinion that Sermistha is the best drama we have in our language;...it is at once classical, chaste and full of genuine poetry!”—‘মধু-স্মৃতি,’ পৃ. ১১২, পাদটীকা।

ঈশ্বরচন্দ্র লেখেন (১০ ডিসেম্বর, ১৮৫৮)—

 ...the drama is a complete success, abounding as it does with ideas and similies that are scarcely to be found in any Bengalee book I have come across.—ঐ।

 পুস্তক প্রকাশিত হইলে সে কালের সাময়িক পত্রিকাগুলিতেও কম আন্দোলন হয় নাই। মনস্বী রাজেন্দ্রলাল মিত্র ‘বিবিধার্থ-সঙ্গ‍্রহে’ এবং পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ ‘সোমপ্রকাশে’ বিস্তৃত আলোচনা করিয়াছিলেন। আমরা রাজেন্দ্রলালের সমালোচনাটি অংশতঃ উদ্ধৃত করিতেছি—

 বাঙ্গালী নাট্যকারে ও দত্তজয়ে এই বিশেষ প্রভেদ যে পূর্ব্বোক্তেরা অভিনয়ে কি প্রকার বাক্যে কি প্রকার ফলোৎপত্তি হইবে তাহার বিবেচনা না করিয়া নাটক রচনা করেন; দত্তজ তাহার বিপরীতে অভিনয়ে কি প্রয়োজন; কি উপায়ে অভিনেয় বস্তু সুস্পষ্টরূপে ব্যক্ত হইবে; এবং কোন প্রণালীর অবলম্বনে নাটক দর্শকদিগের আশু হৃদয়গ্রাহী হইবেক ইহা বিশেষ বিবেচনাপূর্ব্বক শর্ম্মিষ্ঠা লিপিবদ্ধ করিয়াছেন। তাহাতে প্রকৃত প্রস্তাবেরও কোন ব্যাঘাত হয় নাই। নাটক রচনার এক প্রধান নিয়ম এই যে তাহাতে যে সকল ঘটনা বর্ণিত হয় তৎসমুদায়কে এক উদ্দেশ্যের অনুকূল হওয়া কর্ত্তব্য, এবং সেই উদ্দেশ্য বর্ণনীয় বিষয়ের মুখ্য ঘটনা। প্রত্যেক গর্ভাঙ্কে সেই মুখ্য ঘটনার উপায় ক্রমশঃ প্রস্তুত হইতে থাকে; তাহা হইলেই অসংলগ্নত্ব দোষের সম্ভাবনা হয় না। উত্তম নাটকে ভয়ানক রস বর্ণিতব্য হইলেও মধ্যে২ রহজনক ব্যাপারেরও বর্ণন থাকে; কিন্তু সদ্গ্রন্থকারেরা এতাদৃশ কৌশলে তাহার বিনিয়োগ করেন যে তাহাতে রসের অপলাপ হয় না। দত্তজ এ বিষয়ে পরমপণ্ডিত। তিনি অনেকগুলি অনাবশ্যক কৌতুক বাক্য এমত চতুরতার সহিত প্রস্তাবিত নাটকে সন্নিবিষ্ট করিয়াছেন যে তাহা কোনমতে অসংলগ্ন বোধ হয় না।  নাটকমধ্যে প্রথমতঃ যে কএকটি খুঁত অভিনিবেশিত হইয়াছিল তাহার রচনা সমীচীনই বটে; কিন্তু মনোজ্ঞ স্বরের সহিত তাহার অনৈক্য বিধায় কোন সহৃদয় ​ব্যক্তি অপর কএকটি গীত প্রস্তুত করত ঐ সকলের স্থানীভূত করিয়াছেন। ...যাঁহার রসানুভাবতার সাহায্যে শেষোক্ত গীত কএকটি প্রস্তুত হইয়াছে তাহাকে ধন্যবাদ করিতে সতৃষ্ণ হইলাম। ফলতঃ আমরা শর্ম্মিষ্ঠার পাঠ ও অভিনয় উভয় প্রকারে তাহার সৌন্দর্য্য সম্ভোগ করিয়াছি, সুতরাং কেবল দর্শক বা পাঠক আমাদিগের তুল্য আনন্দিত হইতে পারেন না; তত্রাপি আমাদিগের দৃঢ় বিশ্বাস আছে যে যে সকল বাংলা নাটক এ পর্যন্ত প্রকটিত হইয়াছে তন্মধ্যে সাধারণ জনগণে শর্ম্মিষ্ঠাকে সর্ব্বশ্রেষ্ঠা বলিবেন, সন্দেহ নাই।—‘বিবিধার্থ-সঙ্গ‍্রহ,’ ১৭৮ শকাব্দা, মাঘ, পৃ. ২৪.।

 উপরে উল্লিখিত গীত-রচয়িতা “কোনও সহৃদয় ব্যক্তি” যতীন্দ্রমোহন ঠাকুর। “শেষাঙ্কের শিব-স্তোত্র বিষয়ক সুমধুর সঙ্গীতটি তাঁহারই রচিত।”[১]

 ‘শর্ম্মিষ্ঠা নাটক’ পাইকপাড়ার রাজাদের ব্যয়ে মুদ্রিত হইয়াছিল। বাঙ্গালা ভাষায় অনভিজ্ঞ দর্শকগণের জন্য, অভিনীত নাটক ইংরাজীতে অনুবাদ করা হইয়াছিল। মধুসূদন নিজেই নিজের গ্রন্থের অনুবাদ করিয়াছিলেন।”[২] অনুবাদ নাটকখানি ১৮৫৯ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। মধুসূদন ইহাও রাজা প্রতাপচন্দ্র সিংহ ও ঈশ্বরচন্দ্র সিংহকে উৎসর্গ করেন।

 ‘শর্ম্মিষ্ঠা নাটকে’র বিষয়বস্তু মধুসূদন মহাভারত হইতে গ্রহণ করিয়াছিলেন। ইংরেজী নাটকের Advertisement-এ তিনি লিখিয়াছিলেন—

 The work—of which the following pages contain a translation—is the the first attempt in the Bengali language to produce a classical and regular Drama. The story of Sermista will be found in the First Book of the Mahabharata—almost immediately after that of Sakuntala—rendered so famous by the splendid genius of Kalidasa.

 ‘শর্ম্মিষ্ঠা নাটকে’র অভিনয় সম্পর্কে মধুসূদন এই বিজ্ঞাপনে লিখিয়াছিলেন—

 Sermista is to be acted at the elegant private Theatre attached to the Belgatchia Villa of the Rajas of Paikpara. Should the Drama ever again flourish in India, posterity will not forget these noble gentlemen—the earliest friends of our rising national Theatre.

​ ১৮৫৯ খ্রীষ্টাব্দের ৩রা সেপ্টেম্বর তারিখে বেলগাছিয়া নাট্যশালায় মহাসমারোহে ‘শর্ম্মিষ্ঠা নাটকে’র প্রথম অভিনয় হয়। এ বিষয়ে বিস্তারিত বিবরণীর জন্য ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ দ্রষ্টব্য। এই অভিনয়ে মধুসূদন নিজে উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে তিনি বন্ধু রাজনারায়ণ বসুকে লিখিয়াছিলেন—

 When Sharmista was acted at Belgachia the impression it created was simply indescribable. Even the least romantic spectator was charmed by the character of Sharmista and shed tears with her. As for my own feelings, they were “things to dream of not to tell.” Poor old Ramchandra,[৩] was half mad and grasped any hand, “Why my dear Madhu, my dear Madha, this does you great credit indeed! Oh it is beautifal.”—‘জীবন-চরিত’ পৃ. ২৩৫।

 বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠিত হইলে মধুসুদনের ‘শর্ম্মিষ্ঠা নাটক’ লইয়া ইহার সর্ব্বপ্রথম অভিনয় হয়। মধুসূদনের অসহায় সম্ভানগণের সাহায্যার্থে ১৮৭৩ খ্রীষ্টাব্দের ১৬ই আগষ্ট ‘শর্ম্মিষ্ঠা নাটক’ অভিনীত হইয়াছিল। সম্পূর্ণ বিবরণ ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাসে’ (৩য় সং., পৃ. ৪৭-৮) দেওয়া আছে।

 মধুসূদন ও তাঁহার বন্ধুদের পরস্পর লিখিত অনেক চিঠিপত্রে ‘শর্ম্মিষ্ঠা নাটক’ রচনা, অনুবাদ ও অভিনয় সম্পর্কে অনেক তথ্য সন্নিবিষ্ট আছে। আমরা ‘মধু-স্মৃতি’ ও ‘জীবন-চরিত’ (৪র্থ সংস্করণ) হইতে উল্লিখিত পত্রগুলির প্রয়োজনীয় অংশ নির্বাচিত করিয়া নিম্নে মুদ্রিত করিলাম।

 ১। মধুসূদন গৌরদাস বসাককে (৯ জানুয়ারি, ১৮৫৯)

 “Sermista” has turned out to be a most delightful girl, if I am to believe those who have already inspected her. Jatindra says it is the best drama in the language, “chaste, classical and full of genuine poetry!” The Chota Raja writes in raptures about it and swears the “Drama is a complete success!” But I dare say, you have heard their opinions before this. There is to be an English translation.

 I hope to send you copies, English and Bengali, when ready, and you shall have an opportunity of judging for yourself. —‘মধু-স্মৃতি’, পৃ. ১১২-১৩।

​ ২। যতীন্দ্রমোহন ঠাকুর মধুসূদনকে (১৯ জানুয়ারি, ১৮৫৯)

 My dear Sir, Accept my best thanks for your kind presence it is a gem truly worthy of the talented donor. I will preserve it carefully as an invaluable contribution to the rising literature of our country, and I doubt not but Sermistha will take the first place among the dramas in the vernaculars.

 I am glad to know that an English version of “Sermistha” is in the press. From what I have seen of the “Ratnavali” and considering that in the present instance the author is himself the trauslator, I am sanguine in my expectation.

 The actors are doing marvellously well, they have already got by heart, the greater portion of the Book, and I fully believe, they will be able to do justice to the conceptions of the Poet.

— ‘মধু-স্মৃতি’, পৃ. ১১৩।

 ৩। যতীন্দ্রমোহন ঠাকুর মধুসূদনকে (১০ ফেব্রুয়ারি, ১৮৫৯)

 I shewed the first portion of your English version Sermistha to my friend, the Chota Raja and he liked it exceedingly; for my own part I verily believe, that if it is finished in the style in which it is begun, (and I doubt not but it will be so), your present translation will even surpass that of Ratnavali.

—‘মধু-স্মৃতি’, পৃ. ১১৩-১৪।

 ৪। মধুসূদন গৌরদাসকে (১৯ মার্চ, ১৮৫৯)

 I have nearly finished the translation of Sharmista. If I am to believe all those that have already seen it—and among them are the Rajas and Tagore—it will materially add to the little reputation Ratnavali has given me Every one says it is superior to that book; as for the Bengali original, the only fault found with it, is that the language is a little too high for such audiences as we may expect now to patronise it. This, I need scarcely tell you, is nothing, for if the book is destined to occupy a permanent place in the literature of the country, it will not be condemned on this bead, twenty years hence, for everyone is learning Bengali. To tell you the candid truth, I never thought I was capable of doing so much all at once. This Sharmista has very nearly put me at the head of all Bengali writers. People talk of its poetry with rapture. But you must judge for yourself.

—‘জীবন-চরিত,’ পৃ. ২৪৭।

​ ৫। রাজা ঈশ্বরচন্দ্র সিংহ গৌরদাস বসাককে (২৪ মার্চ, ১৮৫৯)

 For the present I shall speak of Sarmista—the production of your friend, Michael M. S. Dutt, Esqr. You know all about it, and that it is going to be noted on the boards of our Belgatchia Villa. I shall first of all give you the names of the Dramatis Personae, and as I am going to send you the book through to-day's post, you will be able to know more from it than what one, placed at such a distance from the seat of action, can possibly know. You will see, from what I am going to show you, some new faces in our Corps, though few there are that you do not know. Amongst the latter is our Heroine. He or she, as you might choose to call, is a real acquisition. To a melodious female voice he combines one of the sweetest tones that it has ever been my lot to hear, and, to crown all, he is daily showing a capacity for the stage that has not only satisfied the most sceptic but surprised every one of us, by his powers, though not yet fully developed, for histrionic representations. Now,

TO THE DRAMATIS PERSONÆ

King Yayati ... ... ... Preonath Dutt.
Madhobya ... Bidhusaka ... Kesab Chundra Ganguly
Montri ... Minister ... Nabin Chundra Mukerjee
Sukracharjya ... Rishi ... Deno Nath Ghose.
Kopil ... His disciple ... Sarat Chander Ghose
Bokasur ... General ... Issur Chander Singh.
Daitya ... An Officer ... Tara Chand Guho.
1st Citizen ... Huris Chundra Mookherjee.
2nd do ... Russick Lal Law.
3rd do ... Brojo Dullal Dutt.
Courtiers ... Jotindra Mohan Tagore. Preonath Sett and Rajendra Lal Mitter.
Chopdars ... Dwarkanath Mullick & Mohesh Chunder Chunder.
Durwan ... Jodu Nath Ghose (my brother-in-law).
Debjani ... Hem Chunder Mookerjee (our Shagarika)
Sharmista ... Kriatodhon Banerjee (a new-comer).
Purnika ... Kally Das Sandal (formerly our dancing girl).
Dabika ... Aghor Chander Dhagria (our Susongota)
Notee ... Chuni Lal Bose (as before).
Maidservant ... Kally Prasanna Mookerjee.
Dancing-girls ... The same as before, plus Bunkim Chunder Mukerjee.

 Here you have as complete a list of the characters as I could give you, and I believe none can give you better the names ​of the characters than the manager of the theatre. Now as to other particulars, the rehearsals are going on twice a week, on Sundays and Thursdays respectively. Almost everybody is prepared and we can get up the play at ten days notice, but our Raja's father is unfortunately dead, and that will delay us. My brother, moreover, is now at Kandi. He is gone there a second time this year, but he is likely to return soon, and we expect to appear before the publie in all April. No less than eight scenes have to be newly painted, most of them are already finished, and beautiful and magnificent they are without doubt.

 I have not spoken anything about the drama, and I shall not do it. No one knows what effect such a thing as the 'Sharmista' will have on the Stage. It is still a matter of doubt whether it will be as popular as Ratnabali. I will give no opinion concerning it unless it has passed the ordeal of public criticism. * * *

 With my sincere and hearty good wishes to yourself.

I remain, yours ever sincerely
ISSUR CHUNDER SINGH.

—‘জীবন-চরিত’, পৃ. ২৩৩-৫।

৬। গৌরদাস মধুসূদনকে (২৯ এপ্রিল, ১৮৫৯)

 How is Sermists going on? When does it come out? The more I read the more I am enamoured of her.—‘মধু-স্মৃতি,’ পৃ. ১১৪।

৭। রাজনারায়ণ বসু মধুহুদনকে

 None of your works has been unread by me; “Sormista” is exactly after the pare classical model, is in many places full of sterling poetry, and displays considerable knowledge of human nature I shall never forget the sweet resigning spirit of the gentle Sermista, the tender interview between her and the king. the pathetic meeting between Devajani and her father and the mean tiresome jokes of the clown. —‘মধু-স্মৃতি,’ পৃ. ১১৪

৮। মধুসূদন গৌরদাসকে (৩ মে, ১৮৫৯)

 ...In addition to all this, I have been finishing my English Bermists and the New play, which I trust will distanos its predecessor.

​ I am glad you like Sarmista. I dare say you will also like the English. Pray, tell your cousin at the Asiatic to send your name for a copy to the Publisher. I have nothing to do with the sale of the book for its proceeds will be paid to the Rajahs in liquidation of the money they have kindly advanced me.

 You must wait for some time yet for the New Play. All that I can tell you is that there are few prettier plots in any Drama that you have read I invented it one blessed Sunday. Tagore and the Rajahs exclaimed “Beautiful.” I only hope I have done justice to it. This morning I am going to send Act No. IV to Tagore. I wish I could ran up to spend some little time with you, but at present that is out of the question. Upon my soul, you are damnably mistaken if you think that I like Calcutta. I would be happier I think, even in the Soonderbuns. I lead a quiet life and seldom or never go out anywhere.—‘মধু-স্মৃতি,’ পৃ. ১১৪-১১৫।

৯। যতীন্দ্রমোহন মধুসূদনকে (১ সেপ্টেম্বর, ১৮৫৯)

 I think the first public performance of Sermistha is to take place this Saturday—we expect it will come off gloriously.—‘মধু-স্মৃতি,’ পৃ. ১২৩।

১০। যতীন্দ্রমোহন গৌরদাসকে (২৯ সেপ্টেম্বর, ১৮৫৯)

 The representation of the drama of Sermistha has come off gloriously! Night before last was the sixth of last night of its performances and the Lieut. Governor and several other respectable gentlemen Native and European were present on the occasion. You must have read the very handsome notices in the papers, so I will not write to trouble you with details.—‘মধু-স্মৃতি,’ পৃ. ১১৬

১১। যতীন্দ্রমোহন মধুসুদনকে (৩১ ডিসেম্বর, ১৮৫৯)

 The Chota Raja saw me this morning and I am glad to tell you, he has agreed to pay in advance the printing charges of the two farces and a portion of the amount due from him on account of the English Sermistha.—‘মধু-স্মৃতি,’ ১২৮।

১২। যতীন্দ্রমোহন মধুসূদনকে (২২ মে, ১৮৬০)

 ...but you must excuse me, my dear sir, if I still betray a greater leaning towards our favourite দৈত্যরাজবালা. It may be ​that a longer and more intimate acquaintances with her has made me partial to her merits, but this is simply a matter of opinion, and I hope you will not take my remarks amiss.—‘জীবন-চরিত,’ পৃ. ২৬৪।

১৩। মধুসুদন কেশর গঙ্গোপাধ্যায়কে

 How are you getting on with “Sharmista"—my Garrick? Have you seen “Padmavati"? Will it do as Sharmista's sucessor?—‘জীবন-চরিত,’ পৃ. ৪৫৬।

চতুর্থ মুদ্রণের ভূমিকা

 শ্রীমান সনৎকুমার গুপ্ত ‘শর্ম্মিষ্ঠা নাটক’ অভিনয়কালে বিতরিত একটি প্রাচীন “বিজ্ঞাপন”-পত্র সংগ্রহ করিয়া দিয়াছেন। তাহাতে নাটকে গীত গানগুলি একত্র মুদ্রিত হইয়াছে। “প্রস্তাবনা” ও “উপসংহার” শীর্ষক দুইটি গান সমেত ইহাতে আটটি গান মুদ্রিত হইয়াছে, তন্মধ্যে মাত্র চারিটি গান—১। উদয় হইল সখি, সরস বসন্ত, ২। আমি ভাবি যার ভাবে, সে তো তা ভাবে না, ৩। এই তো সে কুসুম কানন, ৪। জয়, উমেশশঙ্কর সর্ব্ব গুণাকর—গ্রন্থমধ্যে মুদ্রিত হইয়াছে। কেবল, “বিজ্ঞাপনে” তৃতীয় গানে “শোভা ধরে” স্থলে “শোভা করে” এবং চতুর্থ গানে “বিরিঞ্চিবাঞ্ছিত” হলে “বিরিঞ্চিবন্দিত” পাঠ আছে। বাকি চারিটি গান বিজ্ঞাপনসহ নিয়ে মুদ্রিত হইল।—

“বিজ্ঞাপন

 শর্ম্মিষ্ঠা নাটকে ইত্যগ্রে যে সমস্ত গান রচিত হইয়াছিল, তাহা সুরের সহিত সুসঙ্গত না হওয়াতে, তাহার পরিবর্তে এই কয়েকটি নূতন গান প্রস্তুত ও মুদ্রিত হইল। ইতি।

প্রস্তাবনা।

রাগিণী কেদারা, তাল মধ্যমান।

ইকি অসম্ভব সব, সময়েরি দোষে।
গুণিগণ শূন্য হলো, ভারতবরষে॥

​

ব্যাস আদি কবিগণ, কালিদাস বিচক্ষণ,
ক্রমে ক্রমে অদর্শন, হয়েছে কালের বশে।
সংগীত সুধার ধার, নাটকের রস সার,
কোথাও না দেখি আর, দেশ পূরিলো কুরসে।
ভারত ভূমি গো আর, ঘুমাবে কি অনিবার,
মধু কহে একবার, দেখ দুঃখ যাবে কিসে॥

পঞ্চমাঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক।

অপ্সরীগণ (আকাশে।)

রাগিণী সাহানা, তাল একতালা।

প্রথম অন্সরী। ধরণীপতি গুণনিধি, ধরণীপতি গুণনিধি,
ওহে দয়াময়, তোমারে সদয়, রমানাথ
আর, উমানাথ বিধি।
সকলে। ভবতু সদা শুভং শুভং, ভবতু সদা শুভং শুভং।
দ্বিতীয় অন্সরী। দীনগণে কর‍্যে করুণা প্রকাশ,
চিরজীবি হয়ে সুখে কর বাস,
পরিজনগণ আর দাসী
সর্ব্বজনে রাখ সুখে নিরবধি॥
সকলে। ভবতু সদা শুভং শুভং, ভবতু সদা শুভং শুভং।
প্রথম অন্সরী। যতনে করিয়ে স্বকার্য‍্য সাধন,
প্রবল করহ নানা রাজ্যধন,
প্রজার পালনে সদা রাখ মন,
রাজনীতি যথা আছে বেদে বিধি॥
সকলে। ভবতু সদা শুভং শুভং, ভবতু সদা শুভং শুভং।
দ্বিতীয় অন্সরী। পুরাকৃত তপফলে যে তোমার,
পুরু নামে চারু সুরূপ কুমার,
হইবে ইহার ক্রমে অধিকার,
সমুদয় ক্ষিতি সহিত জলধি॥
সকলে। ভবতু সদা শুভং শুভং, ভবতু সদা শুভং শুভং।
উভয় অন্সরী। ওহে দয়াময়, তোমারে সদয়, রমানাথ
আয়, উমানাথ বিধি॥

​

পঞ্চমাঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক।

(চেটীদ্বয়।)

রাগিণী লুম, ভাল খেমটা।

ধরণীনাথ সদা, কুশলে কর বাস।
যত নৃপগণ, রাখি নিজ অধীনে,
তুঙ্গ বিক্রমে, শত্রু সকলে কর নাশ॥
সুজন পালন, করি অতি যতনে,
যেন কখন, রাজ্যে ঘটে না কোন ত্রাস্।
তব বশ গুণে, দশদিক পুরিলো,
হবে সঙ্গত, সফল তব অভিলাষ।
হেরি যত সুখ, আজি রাজভবনে,
যেন এমনি, নয়নে হেরি বারমাস॥

উপসংহার।

(নটী।)

রাগিণী সংকীরণ বেহাগ, তাল তেহট।

কৃপা করি শুন নিবেদন।
সুভাজন যত সভাসদ্‌গণ॥
গতবার অভিনয়ে, সবার আদর পেয়ে,
প্রকাশি শর্ম্মিষ্ঠা করি যতন।
যদি মনোনীত হয়, পুনরায় অভিনয়,
করিব নব কোন প্রকরণ॥”

 গানগুলির সম্ভবতঃ সব কয়টিই যতীন্দ্রমোহন ঠাকুর রচিত। “বিজ্ঞাপন”শেষে মুদ্রকের পরিচয় এই ভাবে দেওয়া হইয়াছে—“I. C. Bose & Co., 185, Bow-Bazar Road, Calcutta.” বিজ্ঞাপনের পৃষ্ঠা-সংখ্যা ৬।

 ভূমিকায় সর্বত্র ‘জীবন-চরিত’ ৪র্থ সংস্করণ ও ‘মধু-স্মৃতি’ ১ম সংস্করণ ব্যবহৃত হইয়াছে।

কার্তিক, ১৩৬৪
শ্রীসজনীকান্ত দাস
  1. ↑ ‘জীবন-চরিত,’ পৃ. ২৩০।
  2. ↑ ‘জীবন-চরিত,’ পৃ. ২৩২।
  3. ↑ হিন্দু-কলেজের বাংলা শিক্ষক বাবু রামচন্দ্র মিত্র

​

শর্ম্মিষ্ঠা নাটক

[ ১৮৬৯ খ্রীষ্টাব্দের নবেম্বর মাসে মুদ্রিত তৃতীয় সংস্করণ হইতে ]

​

মঙ্গলাচরণ

 মদেকসদয়বর
শ্রীল শ্রীযুক্ত রাজা প্রতাপচন্দ্র সিংহ বাহাদুর,
 তথা
শ্রীল শ্রীযুক্ত রাজা ঈশ্বরচন্দ্র সিংহ বাহাদুর,
মহোদয়েষু।


 নমস্কার পুরঃসর নিবেদনমিদং।

আমি এই দৈত্যরাজবালা শর্ম্মিষ্ঠাকে মহাশয়দিগকে অর্পণ করিতেছি। যদ্যপি ইনি আপনাদের এবং শ্রোতৃবর্গের অনুগ্রহের উপযুক্ত পাত্রী হয়েন, তবে আমার পরিশ্রম সফল হইবে এবং আমিও কৃতকার্য‍্য হইব।

 মহাশয়দিগের বিদ্যানুরাগে এ দেশের যে কি পর্য্যন্ত উপকার হইতেছে, তাহা আমার বলা বাহুল্য। আমি এই প্রার্থনা করি যে আপনাদিগের দেশহিতৈষিতাদি গুণরাগে এ ভারতভূমি যেন বিদ্যাবিষয়ক স্বীয় প্রাচীন শ্রী পুনর্দ্ধারণ করেন ইতি।

style="width:30%" style="width:10%" style="width:60%"|

কলিকাতা।
১৫ পৌষ, সন ১২৬৫ সাল।

   }

শ্রী মাইকেল মধু্যুদন দত্তস্য।

​

নাট্যোল্লিখিত ব্যক্তিগণ

যযাতি
মাধব্য (বিদূষক)
রাজমন্ত্রী
শুক্রাচার্য্য
কপিল (তস্য শিষ্য)
বকাসুর
অন্য এক জন দৈত্য
এক জন ব্রাহ্মণ
দৌবারিক
——
দেবযানী
শর্ম্মিষ্ঠা
পূর্ণিকা (দেবযানীর সখী)
দেবিকা (শর্ম্মিষ্ঠার সখী)
নটী
এক জন পরিচারিকা
দুই জন চেটী
——
নাগরিকগণ
সভাসদগণ ইত্যাদি

​

পরিচ্ছেদ (মূল গ্রন্থে নেই)

সূচীপত্র

পরিচ্ছেদ 
 পৃষ্ঠা

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।