শিশু ভোলানাথ (রবীন্দ্রনাথ ঠাকুর)
শিশু ভোলানাথ
রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বভারতী গ্রন্থালয়
২ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্ট্রীট। কলিকাতা
প্রকাশ ১৯২২
পুনর্মুদ্রণ ১৩৩৮ আশ্বিন
সংস্করণ ১৩৫০ আষাঢ়
পুনর্মুদ্রণ ১৩৫২ পৌষ, ১৩৫৫ মাঘ, ১৩৫৬ চৈত্র
১৩৫৮ পৌষ, ১৩৬০ মাঘ, ১৩৬২ আশ্বিন
শক ১৮৭৯ শ্রাবণ : ১৯৫৭ আগস্ট
প্রকাশক শ্রীপুলিনবিহারী সেন
বিশ্বভারতী। ৬।৩ দ্বারকানাথ ঠাকুর লেন। কলিকাতা-৭
মুদ্রাকর শ্রীদেবেন্দ্রনাথ বাগ
ব্রাহ্মমিশন প্রেস। ২১১ কর্নওআলিস স্ট্রীট। কলিকাতা-৬
সূচীপত্র
| ৭ |
| ৯ |
| ১৬ |
| ১৮ |
| ২১ |
| ২৩ |
| ২৪ |
| ২৬ |
| ২৮ |
| ৩২ |
| ৩৪ |
| ৩৭ |
| ৪০ |
| ৪৪ |
| ৪৬ |
| ৪৮ |
| ৫০ |
| ৫৪ |
| ৫৬ |
| ৫৯ |
| ৬২ |
| ৬৫ |
| ৬৮ |
| ৭১ |
| ৭৩ |
| ৭৭ |
| ৮০ |
প্রথম ছত্রের সূচী
আজকে আমি কত দূর যে |
৪০ |
আমার মা না হয়ে তুমি |
৫৯ |
ইচ্ছে করে, মা যদি তুই |
৬২ |
এক যে ছিল চাঁদের কোণায় |
১৮ |
এক যে ছিল রাজা |
৪৬ |
ঐ-যে রাতের তারা |
৩৪ |
ওরে মোর শিশু ভোলানাথ |
৭ |
কাকা বলেন, সময় হলে |
৭৩ |
কোথায় যেতে ইচ্ছে করে |
৪৪ |
ছোটো ছেলে হওয়ার সাহস |
৯ |
জাগার থেকে ঘুমোই, আবার |
৬৮ |
ঝুঁটিবাধা ডাকাত সেজে |
৮০ |
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে |
১৬ |
তুই কি ভাবিস দিন রাত্তির |
৩৭ |
তোমার কাছে আমিই দুষ্টু |
৫৪ |
দূরে অশথতলায় |
৫০ |
দেখছ না কি নীল মেঘে আজ |
৩২ |
নেই বা হলেম যেমন তোমার |
২৮ |
পুজোর ছুটি আসে যখন |
৪৮ |
বয়স আমার হবে তিরিশ |
৬৫ |
বৃষ্টি কোথায় নুকিয়ে বেড়ায় |
৭১ |
মাকে আমার পড়ে না মনে |
২৪ |
মা, যদি তুই আকাশ হতিস |
৭৭ |
যখন যেমন মনে করি |
৫৬ |
যত ঘণ্টা, যত মিনিট |
২৩ |
‘সাত আট্টে সাতাশ’ আমি |
২৬ |
সোম মঙ্গল বুধ এরা সব |
২১ |
শিশু ভোলানাথ
‘শিশু ভোলানাথ’ গ্রন্থের অধিকাংশ কবিতা ‘মৌচাক’ ‘সন্দেশ’ ‘প্রবাসী’ ‘বঙ্গবাণী’ ‘রংমশাল’ ‘শ্রেয়সী’ প্রভৃতি সাময়িক পত্রে প্রকাশিত হইয়াছিল। ‘সময়হারা’ কবিতাটি ১৩৩০ বৈশাখের ‘সন্দেশ’ পত্রিকা হইতে বর্তমান সংস্করণে নূতন সংকলিত হইল।
‘শিশু ভোলানাথ’ সম্বন্ধে রবীন্দ্রনাথ ‘যাত্রী’র ‘পশ্চিমযাত্রীর ডায়ারি’ অংশে লিখিয়াছেন—
একজন অপরিচিত যুবকের সঙ্গে এক দিন এক মোটরে নিমন্ত্রণসভায় যাচ্ছিলুম। তিনি আমাকে কথা প্রসঙ্গে খবর দিলেন যে, আজকাল পদ্য-আকারে যে-সব রচনা করছি সেগুলি লোকে তেমন পছন্দ করছে না। যারা পছন্দ করছে না তাদের সুযোগ্য প্রতিনিধি-স্বরূপে তিনি উল্লেখ করলেন তাঁর কোনো কোনো আত্মীয়ের কথা—সেই আত্মীয়েরা কবি—আর যে-সব পদ্য-রচনা লোকে পছন্দ করে না তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করলেন আমার গানগুলো, আর আমার ‘শিশু ভোলানাথ’-নামক আধুনিক কাব্যগ্রন্থ। তিনি বললেন, আমার বন্ধুরাও আশঙ্কা করছেন আমার কাব্য লেখবার শক্তি ক্রমেই ম্লান হয়ে আসছে।
কালের ধর্মই এই। মর্তলোকে বসন্ত ঋতু চিরকাল থাকে না। মানুষের ক্ষমতার ক্ষয় আছে, অবসান আছে। যদি কখনো কিছু দিয়ে থাকি তবে মূল্য দেবার সময় তারই হিসাবটা স্মরণ করা ভালো। রাত্রিশেষে দীপের আলো নেবার সময়, যখন সে তার শিখার পাখাতে বার-কতক শেষ ঝাপটা দিয়ে লীলা সাঙ্গ করে, তখন আশা দিয়ে নিরাশ করবার দাবিতে প্রদীপের নামে নালিশ করাটা বৈধ নয়। দাবিটাই যার বেহিসাবি, দাবি অপূরণ হবার হিসাবটাতেও তার ভুল থাকবেই। পঁচানব্বই বছর বয়সে একটা মানুষ ফস্ করে মারা গেল ব’লে চিকিৎসাশাস্ত্রটাকে ধিক্কার দেওয়া বৃথা বাক্যব্যয়। অতএব, কেউ যদি বলে, আমার বয়স যতই বাড়ছে আমার আয়ু ততই কমে যাচ্ছে, তা হলে তাকে আমি নিন্দুক বলি নে; বড়োজোর এই বলি যে, লোকটা বাজে কথা এমনভাবে বলে যেন সেটা দৈববাণী। কালক্রমে আমার ক্ষমতা হ্রাস হয়ে যাচ্ছে এই বিধিলিপি নিয়ে, যুবক হোক বৃদ্ধ হোক, কবি হোক অকবি হোক, কারও সঙ্গে তক্রার করার চেয়ে ততক্ষণ একটা গান লেখা ভালো মনে করি, তা সেটা পছন্দসই হোক আর না হোক। এমন-কি, সেই অবসরে ‘শিশু ভোলানাথ’এর জাতের কবিতা যদি লিখতে পারি তা হলেও মনটা খুশি থাকে।···
···ঐ ‘শিশু ভোলানাথ’এর কবিতাগুলো খামকা কেন লিখতে বসেছিলুম? সেও লোকরঞ্জনের জন্যে নয়, নিতান্ত নিজের গরজে।
পূর্বেই বলেছি, কিছু কাল আমেরিকার প্রৌঢ়তার মরুপারে ঘোরতর কার্যপটুতার পাথরের দুর্গে আটকা পড়েছিলুম। সে দিন খুব স্পষ্ট বুঝেছিলুম, জমিয়ে তোলবার মতো এত বড়ো মিথ্যে ব্যাপার জগতে আর-কিছুই নেই। এই জমাবার জমাদারটা বিশ্বের চিরচঞ্চলতাকে বাধা দেবার স্পর্ধা করে; কিন্তু কিছুই থাকবে না, আজ বাদে কাল সব সাফ হয়ে যাবে। যে স্রোতের ঘূর্ণিপাকে এক-এক জায়গায় এই-সব বস্তুর পিণ্ডগুলোকে স্তূপাকার করে দিয়ে গেছে, সেই স্রোতেরই অবিরত বেগ ঠেলে ঠেলে সমস্ত ভাসিয়ে নীল সমুদ্রে নিয়ে যাবে—পৃথিবীর বক্ষ সুস্থ হবে। পৃথিবীতে সৃষ্টির যে লীলাশক্তি আছে সে যে নির্লোভ, সে নিরাসক্ত, সে অকৃপণ; সে কিছু জমতে দেয় না, কেননা জমার জঞ্জালে তার সৃষ্টির পথ আটকায়; সে যে নিত্যনূতনের নিরন্তর প্রকাশের জন্যে তার অবকাশকে নির্মল করে রেখে দিতে চায়। লোভী মানুষ কোথা থেকে জঞ্জাল জড়ো ক’রে সেইগুলোকে আগলে রাখবার জন্যে নিগড়বদ্ধ লক্ষ লক্ষ দাসকে দিয়ে প্রকাণ্ড সব ভাণ্ডার তৈরি করে তুলছে। সেই ধ্বংসশাপগ্রস্ত ভাণ্ডারের কারাগারে জড়বস্তুপুঞ্জের অন্ধকারে বাসা বেঁধে সঞ্চয়গর্বের ঔদ্ধত্যে মহাকালকে কৃপণতা বিদ্রূপ করছে— এ বিদ্রূপ মহাকাল কখনোই সইবে না। আকাশের উপর দিয়ে যেমন ধুলানিবিড় আঁধি ক্ষণকালের জন্যে সূর্যকে পরাভূত করে দিয়ে তার পরে নিজের দৌরাত্ম্যের কোনো চিহ্ন না রেখে চলে যায়, এসব তেমনি ক’রেই শূন্যের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে।
কিছু কালের জন্যে আমি এই বস্তু-উদ্গারের অন্ধযন্ত্রের মুখে এই বস্তুসঞ্চয়ের অন্ধভাণ্ডারে বদ্ধ হয়ে আতিথ্যহীন সন্দেহের বিষবাষ্পে শ্বাসরুন্ধপ্রায় অবস্থায় কাটিয়েছিলুম। তখন আমি এই ঘন দেয়ালের বাইরের রাস্তা থেকে চিরপথিকের পায়ের শব্দ শুনতে পেতুম, সেই শব্দের ছন্দই যে আমার রক্তের মধ্যে বাজে, আমার ধ্যানের মধ্যে ধ্বনিত হয়। আমি সে দিন স্পষ্ট বুঝেছিলুম, আমি ঐ পথিকের সহচর।
আমেরিকার বস্তুগ্রাস থেকে বেরিয়ে এসেই ‘শিশু ভোলানাথ’ লিখতে বসেছিলুম, বন্দী যেমন ফাঁক পেলেই ছুটে আসে সমুদ্রের ধারে হাওয়া খেতে তেমনি ক’রে। দেওয়ালের মধ্যে কিছু কাল সম্পূর্ণ আটকা পড়লে তবেই মানুষ স্পষ্ট ক’রে আবিষ্কার করে, তার চিত্তের জন্যে এত বড়ো আকাশেরই ফাঁকাটা দরকার। প্রবীণের কেল্লার মধ্যে আটকা পড়ে সে দিন আমি তেমনি করেই আবিষ্কার করেছিলুম, অন্তরের মধ্যে যে শিশু আছে তারই খেলার ক্ষেত্র লোকে লোকান্তরে বিস্তৃত। এইজন্যে কল্পনায় সেই শিশুলীলার মধ্যে ডুব দিলুম, সেই শিশুলীলার তরঙ্গে সাঁতার কাটলুম, মনটাকে স্নিগ্ধ করবার জন্যে, নির্মল করবার জন্যে, মুক্ত করবার জন্যে।
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।