বিষয়বস্তুতে চলুন

শেষ লেখা (১৯৪২)

উইকিসংকলন থেকে

শেষ লেখা অন্য সংস্করণ দেখুন
​

শেষ লেখা

​

শেষ লেখা

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বভারতী গ্রন্থালয়

২, কলেজ স্কোয়ার, কলিকাতা

​

প্রকাশক―শ্রীপুলিনবিহারী সেন

বিশ্বভারতী, ৬।৩ দ্বারকানাথ ঠাকুর লেন, কলিকাতা

প্রথম সংস্করণ ... ভাদ্র, ১৩৪৮
পুনর্মুদ্রণ ... বৈশাখ, ১৩৪৯

মূল্য বারো আনা

মুদ্রাকর—প্রভাতকুমার মুখোপাধ্যায়

শান্তিনিকেতন প্রেস, শান্তিনিকেতন

​

বিজ্ঞপ্তি

 এই গ্রন্থের নামকরণ পিতৃদেব করিয়া যাইতে পারেন নাই।

 “শেষ লেখার” অধিকাংশ কবিতা গত সাত-আট মাসের মধ্যে রচিত। ইহার মধ্যে কয়েকটি তাঁহার স্বহস্তলিখিত, অনেকগুলি শয্যাশায়ী অবস্থায় মুখে মুখে রচিত, নিকটে যাঁহারা থাকিতেন তাঁহারা সেগুলি লিখিয়া লইতেন, পরে তিনি সেগুলি সংশোধন করিয়া মুদ্রণের অনুমতি দিতেন।

 ‘সমুখে শান্তি-পারাবার’ গানটি “ডাকঘর” নাটিকার অভিনয়ের জন্য লিখিত হইয়াছিল। গানটি পূজনীয় পিতৃদেবের দেহান্তের পর গীত হয়, তিনি এইরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন। তদনুসারে ইহা তাঁহার পরলোকযাত্রার পর সেইদিন ২২শে শ্রাবণ সন্ধ্যায় মন্দিরে ও ৩২শে শ্রাবণ শ্রাদ্ধবাসরে শান্তিনিকেতনে গীত হয়।

 ‘ঐ মহামানব আসে’ গানটি গত নববর্ষ উৎসবে শান্তিনিকেতনে গীত হয়। এইটি তাঁহার রচিত শেষ সংগীত।

 ‘বিবাহের পঞ্চম বরষে’ কবিতাটি শ্রীমতী নন্দিতা দেবীর বিবাহের পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে রচিত।

 ‘তব জন্মদিবসের দানের উৎসবে’ কবিতাটি শ্রীমতী নন্দিতা দেবীর জন্মদিন উপলক্ষ্যে রচিত।

 ‘দুঃখের আঁধার রাত্রি বারে বারে’ কবিতাটি তিনি মুখে মুখে বলিয়াছিলেন এবং পরে সংশোধন করিয়া দিয়াছিলেন।

​ ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’ কবিতাটিও এইরূপ মুখে মুখে রচিত কিন্তু এটি সংশোধন করিবার অবসর ও সুযোগ তাঁহার হয় নাই।

 ভুলক্রমে বিভিন্ন পত্রিকায় ও কাগজে “সমুখে শান্তি পারাবার” গানটির ষষ্ঠ পংক্তিতে ‘জ্যোতি ধ্রুবতারকার’ স্থলে ‘জ্যোতির ধ্রুবতারকা’, পাঠ এবং “দুঃখের আঁধার রাত্রি বারে বারে” কবিতাটির চতুর্থ পংক্তিতে ‘কষ্টের বিকৃত ভান’ স্থলে 'কষ্টের বিকৃত ভাল’ পাঠ ছাপা হইয়াছে।

শ্রীরথীন্দ্রনাথ ঠাকুর

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৬ সালে, ১ জানুয়ারি ১৯৬৬ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।