বিষয়বস্তুতে চলুন

সাঁওতালি পুরাণকথায় পৃথিবী ও মানব সৃষ্টি কাহিনি

উইকিসংকলন থেকে

সাঁওতালি পুরাণকথায় পৃথিবী ও মানব সৃষ্টি কাহিনি, ধৗরতি সিরজন আর মানওয়া জানাম রেয়াঃ কাথা, Santal Mythology

ধৗরতি সিরজন আর মানওয়া জানাম রেয়াঃ কাথা

Santal Mythology
The Creation of the World and the Human Being

সাঁওতালি পুরাণকথায় পৃথিবী ও মানব সৃষ্টির কাহিনি

ধৗরতি সিরজন আর মানওয়া জানাম রেয়াঃ কাথা

Santal Mythology: The Creation of the World and the Human Being
By Boro Baski
Illustrated by Sanyasi Lohar
Translated into English by Ipil M Baski
Photo by Samiran Nandy, Santiniketan
Date of publication November 2021
© Ghosaldanga Bishnubati Adibasi Trust
Acknowledgements
Sona Murmu, Gokul Hansda, Snehadri Shekhar Chakraborty and Martin Kämpchen

Design printing publishing: SAS
80/1B Mahatma Gandhi road, Kolkata—700009
Published by Madhuja Chattaraj
email: saspublication69@gmail.com
Mob. 91-9434947425, 91-8017752503

ধৗরতি সিরজন আর মানওয়া জানাম রেয়াঃ কাথা


Santal Mythology
The Creation of the World and the Human Being


সাঁওতালি পুরাণকথায় পৃথিবী ও মানব সৃষ্টির কাহিনি


Boro Baski


Illustrated by
Sanyasi Lohar


পা ব লি শা র্স

৮০/১ মহাত্মা গান্ধি রোড
কলকাতা—৭০০০০৯

Introduction

The history and the mythology of the Santals has not been explored and written down by the Santals themselves. The memories that exist have come down to them from their ancestors through oral tradition. These memories have taken shape as myths, songs, folk tales, and dances. Santal children in government schools learn about the great personalities and the epics of our country, but little about those of their tribe. It is important that tribal children know about their own heroes. It will boost their self-respect and self-confidence and help them to grow up with an understanding of their own people’s imaginative world, their talents and genius. With this idea in mind, our Rolf Schoembs Vidyashram (a non-formal Santal school for Santal children) has since 1996 taught the language, history and the positive cultural values of the Santals along with general subjects. The present book is an initiative to come closer to that dream.

Dr. Boro Baski

শুরুর কথা

সাঁওতালি ইতিহাস ও পুরাণ সাঁওতালদের দ্বারা সংগৃহিত বা লিখিত হয়নি। মুখে মুখে গল্পকথায় তাদের ঐতিহ্য প্রবাহিত হয়েছে প্রজন্মবাহিত স্মৃতিকথায়। কালে কালে এই স্মৃতিই পুরাণকথা লোককথা গান নাচ ইত্যাদি নতুন নতুন সাংস্কৃতিক রূপ ধারন করেছে। সরকারি স্কুলে সাঁওতাল ছাত্র-ছাত্রী দেশের জাতীয় বীরদের কাহিনি পড়ে কিন্তু নিজের আদিবাসী সমাজের বীরেদের কাহিনি জানে অল্পই। অথচ তারা নিজেদের সমাজের বীর নায়কদের কথা জানবে এটাই স্বাভাবিক। এই কাহিনি তাদের আত্মসম্মান ও আত্মপ্রত্যয় দৃঢ় করবে এবং তার সমাজের মানুষের কাল্পনিক জগত, তাদের প্রতিভা ও দক্ষতা সম্পর্কে এই প্রজন্মের মনে ধারণা গড়ে তুলবে। এই ভাবনা মাথায় রেখেই আমাদের রল্‌ফ স্যাম্‌স বিদ্যাশ্রম (সাঁওতাল শিশুদের জন্য একটি প্রথা-ভাঙা সাঁওতাল স্কুল) ১৯৯৬ থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি সাঁওতালি ভাষা, ইতিহাস, ইতিবাচক সাংস্কৃতিক মূল্যবোধের শিক্ষা দিচ্ছে সাঁওতাল ছেলে-মেয়েদের মধ্যে। এই বই সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবার একটি উদ্যোগ।

ড. বড়ো বাস্কি

About the book

Santal mythology knows several narratives about the creation of the world and of human beings. Some have been recorded and documented, others live on as oral tradition. The version which we present here has been narrated by Kolean Guru and recorded by Lars Olsen Skrefrud in his book ‘The Traditions and Institution of the Santals’ (Hor Koren Mare Hapramkoak Katha), published in 1887.

দু-চার কথা

সাঁওতালি পুরাণকথায় পৃথিবী ও মানবপ্রজাতির সৃষ্টি বিষয়ে বিভিন্ন গল্প প্রচলিত আছে। কিছু গল্প সংগ্রহ করে লিপিবদ্ধ করা হয়েছে। অনেক গল্প এখনও মৌখিক-কথন-ঐতিহ্যে রয়ে গেছে। এই বইয়ে যে গল্পটি বলা হয়েছে সেটি কলিয়েন গুরুর মুখে শুনে Lars Olsen Skrefrud ১৮৮৭ সালে প্রকাশিত তাঁর বই ‘The Traditions and Institution of the Santals’-এ (হড় করেন মারে হাপড়াম কওয়াঃ কাথা) লিপিবদ্ধ করেছেন।

Dedicated to
late Subal Kisku (Karam Guru),
the last Santal religious teacher of the
traditional school of our village
Bishnubati


উৎসর্গ
সুবল কিস্কু (কারাম গুরু)
—বিষ্ণুবাটি গ্রামের পারম্পরিক বিদ্যালয়ের
শেষ ধর্মগুরুর স্মরণে

ধৗরতি সিরজন আর মানওয়া জানাম রেয়াঃ কাথা

Santal mythology: The Creation of the World and the Human Being
সাঁওতালি লোককথায় পৃথিবী সৃষ্টির রহস্য

উনযখেঃ দ গটাগে জালাপুরি তাঁহেকানা। আর অনা জালাপুরিরেক তাঁহেকানা তায়ান, বওয়াড় হাক, ইচৗঃ হাক, হর কাটকম আর এমান তেয়াঃ ক।

শুরুতে সর্বত্র শুধু জল আর জল। সেই জলে বাস করত কুমির, বোয়াল মাছ, কেঁচো, কচ্ছপ, কাঁকড়া, আরও অনেক প্রাণী।

In the beginning, there was water all around. In the waters lived crocodiles, boal fishes, earthworms, tortoises, crabs and many other creatures.

আদ ‘ঠৗকুর জিউ’এ মেনকেদা, নিত দ মানওয়াঞ বেনাও কওয়া। আদ পৗহিলরে হাসারেন মিতটেন। কুড়ি আর মিতটেন কড়াঞ বেনাও কিনী। আদ তিরে উনিদ অং কাতেঃ জিউই এমাকিন তাহেনা উনাযেখঃ চটখন সিঞ সাদম আড়গকাতেঃ বানার কুড়ি-কড়ায় কলসা রৗপুঃকেত কিনৗ। অনাতে ঠাকুর জিউ দ আৗডি দুখ এ অৗয়কৗও কেদা।

তখন আদি দেবতা ‘ঠাকুর জিউ’ নিজেকে বললেন,—“আমি এবার মানব প্রজাতি সৃষ্টি করব”। তিনি কাদা দিয়ে একটি মানব ও একটি মানবীর মূর্তি গড়লেন। যখন তিনি তাদের মধ্যে প্রাণ সঞ্চার করতে যাবেন সেই সময় দিবস-অশ্ব আকাশ থেকে নেমে এসে পায়ের আঘাতে মূর্তি দুটি ভেঙে ফেললেন। এই ঘটনায় ‘ঠাকুর জিউ’ দুঃখ পেলেন।

Then the supreme god, Thakur Jiu, said to himself, “I will make human beings now.” And he created a man and a woman from clay. And when he was about to blow life into them, the DayHorse came down from above and kicked the clay dolls and they broke. This made Thakur Jiu very sad.

ইনৗ তায়নম ঠৗকুর জিউ দ আয়াঃ কড়াম রেয়াঃ মৗয়লৗ খন বারয়া চেড়েয় বেনাও কেতকিনৗ। আর অং কাতেঃ জিউই এমাঃকিনৗ। আর ঞুতুম দয় দহকেত তৗকিনা হাস আর হাসি।

তখন ঠাকুর জিউ তার বুকের ময়লা দিয়ে দুটি পাখির মূর্তি বানিয়ে তাতে প্রাণ সঞ্চার করলেন। তাদের নাম দিলেন হাঁসা আর হাঁসি।

Thakur Jiu then made two birds from his chest and blew life into them. He named them Hans and Hansi.

আদ উনকিন চেড়ে মিতদিন ঠৗকুর জিউ কিন মেতাদেয়া, “বাবা,উডৗওমালিঞ উডৗও বাড়ায় কান মেনখান চেতলিঞ জমা?” আদ ঠৗকুর জিউ এ মেনকেদা, “আবেন লৗগিত্ মিতটেন ধৗরতি পুরিঞ বেনাওআ, যাঁহারে আবেনাঃ জম দ বাং অৗধহিঃআ”।

একদিন পাখি দুটি ঠাকুর জিউ কে বলল—“হে আদি পিতা! আমরা সারাদিন শুধু উড়ি, কিন্তু আমরা খাব কী?” শুনে আদি দেবতা বললেন— “আমি তোমাদের জন্যে পৃথিবী বানাব যেখানে কোনোদিন খাবারের অভাব হবে না”।

One day, the birds said to Thakur Jiu, “Father we have been flying all day, but what are we supposed to eat?” To this Thakur Jiu replied, “I will create the Earth for you where you will never run out of food”

আদ তায়ান হহ কাতেঃ এ কুলিকেদেয়া, “তায়ান, আম দাঃ লাতার খন হাসাম রাকার দাড়োঃ আ?” তায়ান মচাতে হাসা রাকাব তুলুয় সানাম হাসা দাঃরেয় লে চাবা উচুদো। আদ ঠৗকুর বওয়াড় হাকুয় মেতাদেয়া হাসা রাকাব লৗগিত। মেনখান উনিহঁ বায় রাকাব দাড়েয়াদা।

তখন তিনি কুমিরকে ডেকে বললেন—“ওহে কুমির! তুমি কি সমুদ্রের তলা থেকে মাটি তুলে আনতে পারবে?” কুমির সমুদ্রের তলা থেকে মুখে করে মাটি তুলে আনল বটে, কিন্তু যখনই সে জালের উপর রাখল মাটি গেল গলে। ঠাকুর জিউ তখন বোয়াল মাছকে বললেন। কিন্তু বোয়াল মাছও পারল না।

He then called the crocodile and said to him, “Crocodile, can you bring up the soil from the bottom of the sea?” The crocodile brought up the soil with his mouth, but the moment he tried to put it on the water surface, it dissolved. Thakur Jiu then asked the boal fish to carry up the soil to the surface. But he, too, was unable to do so.

ইনৗতায়নম ইচৗঃ হাকুয় মেতাদেয়া, ইনৗ তায়নম কাটকম, মেনখান উনকিনহঁ হাসা বৗকিন রাকাব দাড়েয়াদা। আদ মুচৗতরে ঠাকুর জিউদ মিতটেন হরওয়াঃ পনয়া কাটা সিকড়ি কাতেঃ দাঃ চেতানরেয় দহ কাদেয়া। আদ ঠৗকুর দ মিতটেন লেঁডেত এ মেতাদেয়া, দু আম দ দাঃ লাতার রেয়াঃ হাসা জম কাতেঃ হরওয়াঃ দেয়ারে ইচ্ তুদমে।

আর অংকাতে লেঁডেত দ দাঃ চেতানরে হাসায়া রাকাব কেদা। ঠাকুর জিউ আদ অনা ঢিপ-ঢাপ হাসকদ বুরুয় বেনাও কেদা। আর গুঁডৗ হাসাকাদ আরগম সাঁওহা কাতেঃ নানাহুনৗর দারে রেয়াঃ ইতৗ এর কাতেঃ হৗড়য়ৗড়গে ধৗরতিয় বেনাও কেদা।

তখন ঠাকুর জিউ চিংড়ি আর কাঁকড়াকে বললেন। কিন্তু যখন দুজনেই ব্যর্থ হল মাটি তুলতে তখন তিনি একটা কচ্ছপের চার পা বেঁধে জলের উপরে তুলে ধরে কেঁচোকে ডেকে বললেন-—“মাটি খাও আর লেজের মাধ্যমে তা নির্গত করে জলের উপরে কচ্ছপের পিঠে রাখো”। এইভাবে তিনি মাটিকে জলের উপর স্থাপন করলেন। তারপর তিনি উঁচু নীচু মাটি দিয়ে বানালেন পাহাড়, বাকি মাটি সমতল করে বিভিন্ন গাছের বীজ ছড়িয়ে দিলেন। এইভাবেই সৃষ্টি করলেন সবুজ পৃথিবী।

Thakur Jiu then asked the prawn, then asked the crab, but when both of them could not carry up the soil from the water, Thakur Jiu got hold of a tortoise and tied his four legs together and lifted him to the surface of the sea. He then called the earthworm and told him to eat the soil and take it out through his tail on the tortoise's back above the water. And in this way, the earthworm succeeded in bringing the soil to the surface. Thakur Jiu created the mountains out of big chunks of soil, he leveled the rest of the soil and scattered the seeds of various plants all over the land and thus he created the green Earth.

আদ ধৗরতি পুরিরে হেচ্ কাতেঃ হাস হৗসি চেঁড়ে দ মিতটেন সিরৗম ধৗনদিরে বারয়াকিন বেলে কেদা।

পৃথিবী সৃষ্টি সম্পূর্ণ হলে হাঁস ও হাঁসি বেনা ঝোপে ডিম পাড়ল।

When the Earth was complete, the birds Hans and Hansi laid their eggs among the Siram bushes.

আর অনা বারয়া বেলেখন বারয়া মানওয়া কিন জানাম এনা। মিতটেন কড়া আর মিতটেন কুড়ি।

আর সেই দুটি ডিম থেকে জন্ম নিল দুটি মানুষ —এক মানব, এক মানবী।

And from those two eggs, two humans were born—a man and a woman.

উনকিনগেক যেতাকিনী হড় হপনরেন পৗহিতল গ আর বাবা—‘পিলচু হাড়াম তার পিলচু বুডহি’। উনকিন দ হাস হৗসি চেঁড়ে জমাঃ বাসা ঞু-চেপেচ্ কাতেঃ কিন হারালেনা।

তারাই আমাদের আদি মাতা-পিতা—‘পিলচু হাড়াম ও পিলচু বুডহি।’ তারা হাঁস ও হাঁসি পাখির খাবারের রস খেয়ে বড় হয়েছিল।

They were our original parents—Pilchu Haram and Pilchu Buddhi. They grew up consuming the juice which was extracted from the birds Hans and Hansi's food.

আদ ঠৗকুর জিউদ পিলচু হাড়াম আর পিলচু বুডহি তৗকিনদ ‘হিহিড়ি পিপিড়ি’ ঞুতুমান দিশীমরেয় গিরৗবৗসি কাতকিনৗ। হিহিড়ি পিপিড়ি দিশৗমরে পিলচু হাড়াম আর পিলচু বুডহিরেন এয়ায় গটেঃ কুড়ি আর এয়ায় গটেঃ কড়া ক জানামএন তৗকিনা। আর অনকরেন বসগে আব নেতার গটা ধৗরতিরেবন পাসনাও এনা।

‘হিহিড়ি পিপিড়ি’ নামের একটা জায়গায় ঠাকুর জিউ পিলচু হাড়াম আর পিলচু বুডহির বসবাসের জন্য নির্দিষ্ট করলেন। সেখানে শুরু হল তাদের সংসার জীবন। ‘হিহিড়ি পিপিড়ি’-এ পিলচু হাড়াম আর পিলচু বুডহির সাত পুত্র আর সাত সন্তানের জন্ম হল। আমরা তাদেরই বংশধর, আজ সারা বিশ্ব জুড়ে বসবাস করছি।

Thakur Jiu then settled Pilchu Haram and Pilchu Buddhi at a place called Hihiri-Pipiri so that they may start a family there. And in Hihiri-Pipiri were born Pilchu Haram and Pilchu Buddhi's seven sons and seven daughters. And we are their heirs who are living all over the world today.

এই লেখাটি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক ৪.০ আন্তর্জাতিক লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয়েছে, যা বিনামূল্যে ব্যবহার, বিতরণ ও অভিযোজন করার অনুমতি দেয়, যতক্ষণ পর্যন্ত লাইসেন্সটি অপরিবর্তিত ও পরিষ্কার ভাবে বলা থাকে এবং মূল লেখককে কৃতিত্ব দেওয়া হয় — এবং আপনি যদি এই লেখাটি পরিবর্তন, রূপান্তর বা এর ওপর ভিত্তি করে কিছু তৈরি করেন, তবে আপনাকে অবশ্যই আপনার অবদান মূল লাইসেন্সের মত একই রকমের লাইসেন্সের আওতায় তা বিতরণ করতে হবে।