বিষয়বস্তুতে চলুন

সাহায্য:লেখকের পাতা

উইকিসংকলন থেকে
লেখকের পাতা
এই পৃষ্ঠাটি কিভাবে একজন নতুন লেখকের পৃষ্ঠা তৈরি করতে হয় তা ব্যাখ্যা করে। উইকিসংকলনে যাঁদের এক বা একাধিক লেখা রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির লেখক নামস্থানে একটি পৃষ্ঠা থাকা উচিত।
এছাড়া একজন লেখকের পৃষ্ঠা তৈরি করার জন্য বর্তমানে মান্য অতিরিক্ত মানদণ্ড হল:
  • যখন কোন ব্যক্তির রচনা উইকিসংকলনে অন্তর্ভুক্ত হওয়ার উপযুক্ত (কাজের তালিকা অন্তর্ভুক্ত থাকা উচিত)।
  • যখন কোন ব্যক্তি বিভিন্ন রচনায় সম্পাদনা করেছেন ও/বা উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছেন, যেখানে তাঁদের কাজের একটি তালিকা থাকলে ভাল হয়।
  • যখন কোন ব্যক্তির বেশি মাত্রায় উল্লেখযোগ্যতা রয়েছে এবং তাঁদের কাজের একটি তালিকা আকাঙ্ক্ষিত, এমন কি উইকিসংকলনে রচনাগুলি রাখার কপিরাইট প্রতিবন্ধকতা থাকলেও।
লেখকের পাতা তৈরির প্রতি-লক্ষণ (সন্দেহ থাকলে অপসারণের প্রস্তাবনায় প্রস্তাব করুন):
  • যখন একজন ব্যক্তি এক বা একাধিক কাজের বিষয়, কিন্তু লিখিত কাজের সৃষ্টিকর্তা নন।
  • যখন একটি কাজের সৃষ্টিকর্তা হল একটি সংস্থা/সংগঠন, লেখকের পাতার পরিবর্তে প্রবেশদ্বার ব্যবহার করুন।
  • যখন একজন ব্যক্তি স্ব-প্রচার করেন ও/বা কোন রচনারই উইকিসংকলনে অন্তর্ভুক্তির সম্ভাব্যতা নেই (কপিরাইটভুক্ত)।

পাতার নাম

[সম্পাদনা]

পাতার নামে পদবি অন্তর্ভুক্ত করা উচিত নয়। লেখকের পূর্ণ নাম অধিকতর পছন্দসই, যদিনা তিনি একটি ছদ্মনাম দ্বারা আরও অধিকভাবে পরিচিত থাকেন—কিন্তু যদি লেখক একাধিক ছদ্মনাম দ্বারা পরিচিত থাকেন, তবে প্রকৃত নামটি ব্যবহার করা হচ্ছে সর্বোত্তম পছন্দ। অন্যসব বিকল্প নামগুলির জন্য পুননির্দেশনাগুলি ব্যবহার করুন (নিচে দেখুন)। প্রত্যেক লেখকের বিকল্প নামের জন্য একটি পুননির্দেশনা তৈরি করুন। এ জন্য যে লেখাটি লিখবেন তা হল #পুনর্নির্দেশ [[লেখক:লক্ষ পাতার নাম]]

উইকিসংকলনে একই লেখক দ্বারা রচিত সাহিত্যকর্মের সংস্করণ থাকলে সেগুলিকে লেখক নামস্থানে স্থান দেওয়া হয়। বর্তমানে মোট ২,৪৪৪টি লেখক পাতা রয়েছে।

এই পাতাগুলি তৈরির সময় নীচের কোডটি বসিয়ে দিয়ে উইকিউপাত্তে সঠিক আইটেমের সাথে সংযোগ করলেই হবে, তাহলে এই বট সপ্তাহের একটি বিশেষ দিনে এই পাতাগুলিকে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ করে দেবে। এক একটি করে হালনাগাদ করার কোন প্রয়োজন নেই।

{{লেখক}}
{{Talikak list|special=author|target={{#invoke:Wikibase|id}}|row_template=লেখক সংস্করণ সারি}}
{{Talikak list end}}

কপিরাইট ট্যাগ

[সম্পাদনা]

স্বতন্ত্র কাজগুলির মত, লেখকদেরও তাদের কাজগুলির অবস্থা ইঙ্গিত করার জন্য, কপিরাইট ট্যাগ থাকা উচিত। সবচেয়ে সাধারণ কপিরাইট ট্যাগগুলি হল:

  • যদি লেখক ১০০ বছর আগে মারা যান ও তাঁদের কাজ ১৯২৩ সালের পূর্বে প্রকাশিত হয়ে থাকে তাহলে, {{পাবলিক ডোমেইন-পুরনো}} ব্যবহার করুন
  • যদি লেখক সম্প্রতি মারা যান ও তাঁদের কাজ ১৯২৩ সালের পূর্বে প্রকাশিত হয়ে থাকে তাহলে {{পাবলিক ডোমেইন/১৯২৩}} ব্যবহার করুন
  • যদি কোন কাজ ১৯২২ সালে পরে ও ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত হয়ে থাকে এবং তাঁদের কপিরাইট অ-নবীকরণ নিশ্চিত করা হয় তাহলে, {{PD-US-no-renewal}} ব্যবহার করুন
  • যদি কোন কাজ ১৯৬৪ ও ১৯৯৬ সালের মধ্যে প্রকাশিত হয়ে থাকে তাহলে, {{পাবলিক ডোমেইন/১৯৯৬}} ব্যবহার করুন

{{পাবলিক ডোমেইন-পুরনো}} ব্যতীত এই সকল টেমপ্লেটের জন্য, যদি লেখকের মৃত্যুর বছর জানা তাহলে, এটি প্যারামিটার হিসেবে টেমপ্লেটে যোগ করা যাবে। উদাহরণস্বরূপ: {{পাবলিক ডোমেইন/১৯২৩|মৃত্যুর বছর}}

আরও তথ্যের জন্য পৃথক কপিরাইট ট্যাগ দেখুন।

উইকিউপাত্ত

[সম্পাদনা]

যদি বাংলা উইকিপিডিয়ায় লেখক সম্পর্কে একটি নিবন্ধ থাকে, তাহলে প্রায় নিশ্চিতভাবে উইকিউপাত্তে লেখকের একটি আইটেম আছে।

অতএব, এই ধরনের নিবন্ধের সন্ধান করুন:

  • যদি আপনি তা খুঁজে পান, এটিতে প্রায় নিশ্চিতভাবে এটির পার্শ্বদণ্ডে "উইকিউপাত্ত আইটেম" সংযোগ থাকবে। উইকিউপাত্তের আইটেমে প্রবেশ করতে এটিতে ক্লিক করুন ও "উইকিসংকলন" অনুচ্ছেদে লেখকের পাতা যুক্ত করুন।
  • যদি আপনি তা খুঁজে না পান, বা এটিতে এটির পার্শ্বদণ্ডে "উইকিউপাত্ত আইটেম" সংযোগ না থাকে তাহলে, লেখক সম্পর্কে আইটেমের জন্য উইকিউপাত্তে অনুসন্ধান করুন:

লেখক নিয়ে গবেষণা

[সম্পাদনা]

উইকিসংকলনে অন্তর্ভুক্ত লেখক ও তাঁদের কর্ম নিয়ে আমরা দেখতে পেয়েছি যে প্রায়ই তৃতীয় পর্যায়ের উদ্ধৃতির উত্স কম উপলব্ধ। তাই আমরা উত্স সনাক্তকরণে উত্সাহিত করছি যে — হোক তা প্রাথমিক, মাধ্যমিক বা তৃতীয় পক্ষের — ভবিষ্যতের গবেষকদের জন্য সাহায্য হিসেবে লেখক আলাপ পাতায়, বা উইকিউপাত্তের উপাত্ত সম্পূর্ণ করার জন্য সেগুলি উল্লেখিত করুন।