বিষয়বস্তুতে চলুন

স্ফুলিঙ্গ/৩৫

উইকিসংকলন থেকে

◄  ৩৪
৩৬  ►

কথা চাই, কথা চাই, হাঁকে
কথার বাজারে;
কথাওয়ালা আসে ঝাঁকে ঝাঁকে
হাজারে হাজারে।
প্রাণে তোর বাণী যদি থাকে
মৌনে ঢাকিয়া রাখ্‌ তাকে
মুখর এ হাটের মাঝারে।