বিষয়বস্তুতে চলুন

স্ফুলিঙ্গ/৫০

উইকিসংকলন থেকে

◄  ৪৯
৫১  ►

গাছগুলি মুছে-ফেলা,
গিরি ছায়া-ছায়া—
মেঘে আর কুয়াশায়
রচে একি মায়া।
মুখঢাকা ঝরনার
শুনি আকুলতা—
সব যেন বিধাতার
চুপিচুপি কথা।