বিষয়বস্তুতে চলুন

স্ফুলিঙ্গ/৮৫

উইকিসংকলন থেকে

◄  ৮৪
৮৬  ►

দিবসরজনী তন্দ্রাবিহীন
মহাকাল আছে জাগি—
যাহা নাই কোনোখানে,
যারে কেহ নাহি জানে,
সে অপরিচিত কল্পনাতীত
কোন আগামীর লাগি।