স্বদেশিনী/অঙ্গচ্ছেদ
অবয়ব
(পৃ. ৬)
অঙ্গচ্ছেদ।
কে বলে ভেগেছে অঙ্গ ভেঙ্গেছে মোহের বাসা,—
জাগিয়া উঠেছে বল হৃদয়ে তরুণ আশা।
ভেঙ্গেছে ঘুমের ঘোর
নিরাশ বিলাস-চোর
ঐ উদিত মুখের ভোর—কাকলী নবীন ভাষা,
কে বলে ভেঙ্গেছে বঙ্গ ভেঙ্গেছে মোহের বাসা
তবে ঘৃণিত বিলাসবাস চরণে দলিয়া সই
কল্যাণী নবীন সাজে সাজলো মঙ্গলময়ি।
দাও প্রবাহিত ক্ষতে অমৃত প্রলেপ স্নেহে,
কোমল শীতল কর বলাও পীড়িত দেহে;
বোয়াও নয়ন-নীরে মায়ের বেদনা অই,
দেহ শক্তি সঞ্চারিয়া অঙ্গে অঙ্গে শক্তিময়ি।
দেহ দেহ নবশিক্ষা নবমন্ত্রে লহ দীক্ষা
ভুলাও ভারতে ভিক্ষা, দেহ প্রাণে নব বল;
দুখিনীর দুখনীর মুছাইতে চল চল।
শত সুত শত সুতা
হইলে সেবা-নিরতা
মুহূর্ত্তে দূরিবে ব্যথা, আসিবে নবীন বল,
মায়ের আশীষে হবে গৃহে গৃহে সুমঙ্গল।