স্বদেশিনী/আশীর্ব্বাদ
অবয়ব
(পৃ. ১)
স্বদেশিনী।
আশীর্ব্বাদ।
এস শিরে লয়ে আশীষ মাতার
পর আঁটি অঙ্গে বর্ম্ম একতার
ধরহ একতা কিসের ভয়
সাহস যাহার তাহারি জয়।
ভেরী শঙ্খনাদে করি ঘোর ধ্বনি
জাগায়ে নিদ্রিতে কাঁপায়ে অবনী
নবীন আশার রোলে
দ্রুত আয় আয় আয় চলে—
যেমন ঝটিকা ধায়।
(নহে মলয়ার বায়)
যেমন জ্বলিয়া শিখা
মুহূর্ত্ত মাঝে বিনাশে নগর গ্রাম;—
শুধু ধূমে হয়নাক কান।
তাই এতদিনে যদি ফুটেছে নয়ন
মনের মাহাত্ম্য কর না নিধন
কারো কাছে কভু, —প্রাণ কিবা ধন—
যদি স্থাপিবে জগতে বাঙ্গালী নাম।