বিষয়বস্তুতে চলুন

স্বদেশিনী/ঋণ শোধ

উইকিসংকলন থেকে

ঋণ শোধ।

বুঝি এসেছে সে দিন―
কর পণ শোধিবারে মাতৃ-স্নেহ-ঋণ।
স্মরি সেই মহামতি,
প্রতাপ চিতোর-পতি,
হও দৃঢ় এতে ব্রতী―স্ববশ স্বাধীন;
লহ ব্রত শোধিবারে মাতৃ-স্নেহ-ঋণ।
যে বুঝে সর্ব্বদা স্বীয়,
ভোগ কোথা তার প্রিয়,
সদা শোক কি দুর্ভোগ ভোগে পরাধীন।
সাধিলে সাধনা সিদ্ধ
দেখ ঋষি বিশ্বামিত্র,
শক্তের ত্রিকুল মুক্ত সদা―চিরদিন;
প্রাণ পণ করি শোধ মাতৃ-স্নেহ-ঋণ।