স্বদেশিনী/কে যাবে
অবয়ব
(পৃ. ১৫)
কে যাবে?
কে যাবে আইস ধর হাত।
যা স’বার সহিয়াছি
যা ব’বার বহিয়াছি
—ঝড় ঝঞ্জা অশনি সম্পাত:
বাধা-বিঘ্ন নাহি ডরি
স্বীয়ালোক অনুসরি
দূর বর্ত্ত্ম করিব পশ্চাৎ,―
কে যাবে আইস ধর হাত।
যা ছিল বন্ধন ঘোর
একে একে মুক্ত ঘোর—
এবে পূর্ণ মুক্তিময় রাত;
কে যাবে আইস মোর সাথ
―কে আছ সে দুর্ব্বল অনাথ।