বিষয়বস্তুতে চলুন

স্বদেশিনী/বঙ্গ ভঙ্গে কৃষকের গান

উইকিসংকলন থেকে

বঙ্গ ভঙ্গে কৃষকের গান।

ঐ ভরাগাঙ্গে এসেছে জোয়ার
ও ভাই ঝট চলে আয় আয় কে যাবি পার।
ওঠে উঠুক বাতাস ভয় কি তাতে
এবার পাকা মাঝি আছে সাথে
তায় আশার পশরা মাথে ওরে দুগুণো ব্যাপার―
ঝট চলে আয়—আর কে যাবি পার।
‘বদর’ বলে নৌকা খুলে সাহস-পালে যাব চলে
দাড়িয়ে আর থাকবনা কুলে লেগেছে বেজার।
ওরে দুপর রোদে ফাটিয়ে মাথা নার হয়েছে ছেঁড়া কাঁথা
মরে অনাহারে বৃদ্ধা মাতা―বলবো কত শুনবি কি আর;
ও ভাই ঘরের লক্ষ্মী পরকে দিয়ে ঘুরে বেড়াই দুয়ার-দুয়ার।
এবার পণ করেছি শোনরে‌ মিতে ঘুরব না আর পথ বিপথে
পাবই অন্ন আধেক রেতে - চিনির বলদ নয়কো এবার!