স্বদেশিনী/মাতৃ-স্তোত্র
অবয়ব
(পৃ. ৮-৯)
মাতৃ স্তোত্র।
নমো নমঃ জননী,—
অশেষ গুণ ধারিণী,
নিত্য-সরসা, চিত্ত-হরষা,
রৌদ্র-কণক-বরণী;
শম্প-শ্যামলা, কুন্দ-ধবলা,
অম্বু-মেখলা ধারিণী;
নিত্য-নবীনা, চিত্ত-দ্রবীণা,
সপ্ত-স্বর-সুভাষিণী;
তুঙ্গ-হৃদয়া, দিক-বলয়া,
স্নিগ্ধ-মলয়া-শ্বাসিনী;
দীপ্তি-প্রোজ্বলা, চন্দ্র-কুন্তলা,
অজ্ব-বিলোল-লোকণী,
স্রোত-মধুরা, নীর-ক্ষীর-ধারা,
সন্তাপ-জ্বরা-নাশিনী;
জ্যোৎস্না-মধুর-হাসিনী।
পল্লী-শোভনা, মল্লি-ভরণা,
ক্রম-চামর ধারিণী;
লোক-বন্দিতা, বেদ-ছন্দিতা,
জ্ঞান-বিজ্ঞান-বাদিনী।
লক্ষ-প্রসূতা, মোক্ষ জ্ঞানদা,
অযুত-সুত-শালিনী;
নৃত্য-কুশলা, বিত্ত-বহুলা,
চিত্ত-বেদন হারিণী,
জয়দে, জয়-দায়িনী:
নমঃ নমো জননী।