স্বদেশিনী/মিলন গীত
অবয়ব
(পৃ. ৯-১০)
মিলন গীত।
আজি ভাই বোনে মিলিয়াছি মোরা
পূজিতে তোমারে জননী;
কুকন্যা কুপুত্র থাকে শত শত
জননী কভুনা সন্তানে বিরত,
অপরাধ ভুলে নে মা কোলে তুলে
প্রভাত বিষাদ রজনী।
কালঙ্ক-কালিমা করিতে ক্ষালন
সমবেত তব পুত্র কন্যাগণ,
প্রসন্ন কর মা, বিষন্ন আনন
চাও মা প্রফুল্ল-হাসিনী।
কর আশীর্ব্বাদ হাসিয়া হাসিয়া,
দেহ স্নেহময়ী শক্তি সঞ্চারিয়া;
গড়িব তোমার ভগন মন্দির
চূড়ায় ভাতিবে দামিনী।