বিষয়বস্তুতে চলুন

স্বদেশিনী/যশোদার প্রতি কৃষ্ণের উক্তি

উইকিসংকলন থেকে

যশোদার প্রতি কৃষ্ণের উক্তি।

এ কিরে আপন জননী!
তৃষায় আকুল বন বাটে বাটে
চরায়ে গোধন ফিরি মাঠে মাঠে
ঘরে এলে ফিরে ‘বাধা’ দিস্ শিরে
আদরে ভুলায়ে রাধিস লুকায়ে
ক্ষীর-সর আর নবনী!
কিছু ছল গেলে বেঁধে উদুখলে
রাখিস দিবস রজনী;

এ কি রে আপন জননী।—
বুঝেছি এবার তুমি পর-মাতা,
নহিলে সন্তানে দাও এত ব্যথা,
দেখিব খুঁজিয়া না-কোথা মা-কোথা?
তোমারে ত্যজিব পাষাণী!