স্বদেশিনী/রাখী-মন্ত্র
অবয়ব
(পৃ. ৭-৮)
রাখী মন্ত্র।
(১)
আজিকার দিনে স্মরিয়া মায়ের মুখ,
হরিষে-বিষাদে বাধিনু মঙ্গল রাখী;
পূতচিত্তে শুভক্ষণে ওই ভূজমূলে,
অচ্ছেদ্য বন্ধনে; হিন্দু মুসলমান ভূলি;
যে আশায়—দৃঢ়তম—অটুট রহুক
সেই ভ্রাতৃত্ব বন্ধন; এ প্রার্থনা চির, —
কর্মক্ষেত্রে যেন এই পবিত্র বন্ধন
দানে সদা বজ্র-শক্তি ও বাহু যুগলে
(২)
অনুপমা আর্য্যবামা করহ স্মরণ!
কর মনে দ্রৌপদীর বেণীবাধা পন!
কঠিন পণের গুণে
সাবিত্রী শমনে জিনে
কেমনে দানিয়াছিল মৃতের জীবন;
ব্রতশীলা আর্যাবালা আছিল কেমন!
রণে ভঙ্গ দিয়ে পতি
ফেরে শুনে আর্য্যসতী
করেছিল পুরস্কারে অর্গল যোজন!
কর মনে দ্রৌপদীর বেণীবাঁধা পণ!
সে দিন স্মরণ করে
সে এত হৃদয়ে ধরে,
ঘরে-পরে সমাদরে করহ প্রেরণ
স্থপবিত্র স্নেহসূত্র রাথীর বন্ধন।
ভুলি হিন্দু মুসলমান
প্রীতিসূত্র কর দান;
বাঁধ সূক্ষ্ম সূত্র-মূলে বিরাট জীবন।
কর মনে দ্রৌপদীর বেণীবাঁধা পণ!