বিষয়বস্তুতে চলুন

স্বদেশিনী/রাখী-সংক্রান্তি

উইকিসংকলন থেকে

রাখী সংক্রান্তি।

আজি কি শুভদিন আইল
চির-মনোরথ পূরিল;
মা তোমার কোটি কোটি পুত্রগণ
ছিল মোহ নিদ্রাভরে বিচেতন
আজিকার নব তপন কিরণে
সবে আঁখি মেলি জাগিল।
পূজিতে তোমার পূণ্য-চরণে
সমবেত সবে দেখ এক সনে
মা-মা-মা-মা-বলে বিদারি গগনে
হের আঁখি নীরে ভাসিল।
কই মা কোথা মা রাজ-রাজেশ্বরী
কি ভ্রমে আছিনু তোমারে পাসরি—
কোলে নে মা নে মা আর ভুলিবনা
বলিয়া চরণে লুটিল।