বিষয়বস্তুতে চলুন

স্বদেশিনী/শিবাজী উৎসব

উইকিসংকলন থেকে

শিবাজী উৎসব।

আজি গাও গাও গাও খুলে মন প্রাণ—
ভারতের কথা ভারতের গাথা
ভারত বীরের যশোগান।
সদা বীর-প্রসূ ভারত জননী
বীর-রত্ন-মালে কহিনুর মণি
স্মর শিবময় শিবাজী কাহিনী
সহায় ভবানী অমূল্য দান।
গাও গাও গাও খুলে মন প্রাণ।
কত শিবময় সে শিব-কাহিনী
কত শক্তিময় সে শিব-বাহিনী
বল শিব-শিব জপ শিব-বাণী
নাশিবে অশিব সে শিব গান।
শিব-শিব মন্ত্রে ভারত দীক্ষিত
গাও দেখি বঙ্গ করিয়া কম্পিত
হর-হর-হর পুণ্যময় গীত
কোটি কোটি কণ্ঠে মিলায়ে তান।