স্বদেশিনী/শ্যামাপূজা
অবয়ব
(পৃ. ৫)
শ্যামাপূজা।
আসিস যদি শিবের সতী,
অন্নপূর্ণার রূপে ঘরে
তবেই তোরে পূজবে শ্যামা
দীনা বঙ্গ ভক্তিভরে।
জঠর জ্বালায় জ্বলে বঙ্গ
রঙ্গ দেখে দহে অঙ্গ
শবাসনা উলাঙ্গিনী
খরসান অসি করে।
তুমি বরাভয় দাত্রী,
তুমি যে মা জগদ্ধাত্রী,
কেন হলে দিগম্বরী
মুণ্ডমালী শবোপরে!