স্বদেশিনী/শ্যামাসঙ্গীত
অবয়ব
(পৃ. ১৪)
শ্যামা সঙ্গীত।
মা বলে কে ডাকবে তোরে
করালিনী তুই রে কালী।
মা হলে সন্তানের বুকে
ঢেলে দিতিস এমন কালী!
লোল-জিহ্বা-ভয়ঙ্করী
কি দিয়ে তোর পূজা করি;―
ভয় পেয়ে ত্রিপুরারী
দেছেন পদে অঙ্গ ঢালি!
সংহার-রূপিনী তুমি
সংহার এ কর্ম-ভূমি;—
রক্তবীজে বধেছিস্ ত
জন্মবীজে পারিসনে খালি!