বিষয়বস্তুতে চলুন

হেঁয়ালি (প্রথম ভাগ)/২০

অজ্ঞাত লেখক
(পৃ. ৬-৭)
◄  ১৯
২১  ►
​

২০

দু অক্ষরে নাম, শুন্‌লে ঘৃণার উদিত।
অলঙ্কার হলে হয় অতি শোভান্বিত॥
আদ্যে তার কো বসালে তিনাক্ষর হবে।
অত্যন্ত নরম সেই সবে বুঝ ভাবে॥
শেষ বর্ণে ম ব্যালে নেত্রবর্গ হবে।
তাহাতে ব্যাধির শান্তি অবশ্য করিবে॥
শেষে আকার দিলে গাজে কদর্য্য দেখায়।
ইকার যোগিলে তাহে মদন বুঝায়॥
প্রথমে আকার দিলে গুদামেতে রাখে।
উভয়ে আকার দিলে গলদেশে থাকে॥
শেষেতে ইকার দিলে জাতি মধ্যে হয়।

​

প্রথমে ইকরি দিলে মিলিবারে কয়॥
প্রথমে উকার দিলে সর্ব্ব বৃক্ষে থাকে।
শেষেতে আকার দিলে খেতেপার তাকে॥
প্রথমে একার দিয়ে শেষে আকার দিলে।
বহু লোক যায় সেথা জানিবে সকলে॥
এরি শেষে নি বসালে যাত্রা কালে করি।
দুবর্ণে চৌদ্দ হেঁয়ালি কবি কহে ধরি॥
পণ্ডিত হইলে পরে পারে বুঝিবারে।
মূর্খের নাহিক সাধ্য বুঝিবার তরে।