হেঁয়ালি (প্রথম ভাগ)/২২
অবয়ব
(পৃ. ৭)
২২
দুইবর্ণে নাম তার ভয়ানক স্থান।
প্রথমে আকার দিলে রণ মধ্যে রন॥
শেষেতে উকার দিলে বলে সকলেতে।
প্রথমে ইকার দিলে বাগ দেবী হাতে।
একার দিলে তৃণ মধ্যে করিব গণন॥
শেষের ইকারে নারীর মস্তকে শোভন॥
দুই বর্ণে ছয় হেঁয়ালি এত নহে মন্দ।
কবিবর বলে এতে মূর্খে লাগে ধন্দ॥