হেঁয়ালি (প্রথম ভাগ)/২৪
অবয়ব
(পৃ. ৮)
২৪
দুইবর্ণে নাম তার শক্তি মধ্যে গণি।
দ্বিতীয়ে ইকার দিলে পাতালেতে জানি॥
একারেতে কহে আর ওকারেতে বল
প্রথমে আকার দিলে শুনিতে না ভাল।
উভয়ে আকার দিলে আভরণ জানি।
দ্বিতীয়ে ইকার দিলে কপি মধ্যে গণি॥
প্রথমে ইকার দিলে তাহে থাকে জল।
প্রথমে একার দিলে সবে বলে ফল॥
ওকারে মুকুল হয় সকলেতে জানে।
দুবর্ণে ছয় হেঁয়ালি কবিবর ভনে॥