বিষয়বস্তুতে চলুন

হেঁয়ালি (প্রথম ভাগ)/২৭

অজ্ঞাত লেখক
(পৃ. ৯-১০)
◄  ২৬
২৮  ►
​

২৭

দু অক্ষরে নাম তার করে বুদ্ধি বলে।
শেষেতে আকার দিলে ভক্ষয়ে সকলে॥
শেষেতে ইকার যোগে শেষ যুগ জানি।
উকারেতে নীচ জাতি বলে সবে গণি॥
প্রথমে আকার দিলে সময় বুঝায়।
এর শেষে ইকার দিলে নামে মোক্ষ হয়॥
উকার যোগিলে যবনের নাম হবে।
আকারেতে কোন কথা শুনিতে না পাবে॥
ওকারেতে কৃষ্ণ বর্ণ সকলেতে কয়।
প্রথমে ইকার দিলে খেতে ভয় হয়।
এর আগে উ বসালে আদালতে থাকে।
প্রথমে উকার দিলে সবে খায় তাকে॥

​

আদ্যেতে ওকার দিলে বালকেরে ধরি
শেষে ম দিয়ে যদি তিনাক্ষর করি।
পণ্ডিতগণেরা তারে রাখে আদর করি।
দ অক্ষরে চৌদ্দ হেঁয়ালি বলতে মনে ডরি॥