হেঁয়ালি (প্রথম ভাগ)/৩
অবয়ব
(পৃ. ১)
৩
ত্রেতাযুগে রামচন্দ্র বিবাহের পরে।
অযোধ্যা আসিতে পথে জিনিল যাঁহারে॥
তাঁহার শিষ্যের শিষ্য প্রধান যে হয়।
যুদ্ধেতে সারথি তাঁর যেই মহাশয়॥
তাঁহার প্রতিজ্ঞা ভঙ্গ করে যেই জন।
বল দেখি হন তিনি কোন মহাজন॥
কবি কহে বলিলাম হেঁয়ালির সার।
পণ্ডিতে বুঝিতে পারে মূর্খে বুঝা ভার॥