বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৪৮

উইকিসংকলন থেকে
◄  ৪৭
৪৯  ►

৪৮

সমস্ত মগ্নতা ভেঙে দেয় যত
বুদ্বুদপুঞ্জ
হাতছানি দেয় অমোঘ লুব্ধতা
তত বেশি আগুনের
প্রত্নকথা শেখাও শেখাও
যত দেবে তত নেব
যদি ফিরে আসে পুরোনো মগ্নতা
এই ক্লান্ত জনপদে

দুপুর ১-২০॥ ১৩.১২.১০॥ IC7710 বিমানে