বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম সর্গ।
৭৩


পরে নির্ব্বিঘ্নেতে কর যজ্ঞ সমাপন।
মঙ্গল হইবে তব ওহে তপোধন॥
এত বলি ব্রহ্মা হইলেন অন্তর্দ্ধান।
দৈববাক্যে জনক পাইলা নিজ জ্ঞান।
অতি যত্নে কন্যাধনে করিয়া গ্রহণ।
যজ্ঞকার্য্য বহুব্যয়ে করি সমাপন।
কন্যা লয়ে নিজালয়ে করিলা গমন।
পত্নীর নিকটে কন্যা করিলা অর্পণ।
অপুত্ত্রা আছিলা সেই জনক-রমণী।
জানকী পাইয়া সুখী হইলেন ধনী।
লাঙ্গলের সীতে জন্মহেতু নাম সীতা।
হইল জানকী নাম জনকপালিতা।
জানকীজন্মের এই পূর্ব্ব বিবরণ।
ভারদ্বাজ বিস্তারিত করিলা শ্রবণ।
যেই জন শুনে সীতা-জন্মবিবরণ।
সকল পাতকে তরে সেই মহাজন।
শুনে কিম্বা ভণে যেই জন এ আখ্যান।
ভব ফাঁস খণ্ডে তার কভু নহে আন।
স্থিরা লক্ষ্মী তাঁর গৃহে করেন বসতি।
হরিপদে মতি অন্তে বৈকুণ্ঠেতে স্থিতি।
এই গ্রন্থ পাঠে সর্ব্ব পাপ বিমোচন।
দামিনী মধুর কাব্য করিলা রচন।

ইতি অদ্ভুতকাণ্ড রামায়ণে বাল্মীকিকৃত সীতোৎপত্তি নামক
অষ্টম সর্গ সমাপ্ত।