বিষয়বস্তুতে চলুন

পাতা:আনন্দ রহো.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আনন্দ রহো


প্রথম অঙ্ক। প্রথম গর্ভাঙ্ক। বনমধ্যে পথ।

--//\\\--

আকবার ও মানসিংহ।

আক - রাজ করও তো আবশ্যকঃ-

মান - সত্য; কিন্তু যে দীন প্রজা, তীর্থ দর্শনে মানস কর্ব্বে, এই কর

যে তার সুমতির প্রতিরোধক হবে তার সন্দেহ নাই।

আক - তীর্থযাত্রিকর এক পয়সা মাত্র, মহারাজ কি মনে করেন

এক পয়সা সুমতির প্রতিরোধ করে ?

মান - জাঁহাপনা তথাপি সে সুমতি;--

(নেপথ্যে "আনন্দ রহো! আনন্দ রহো !!!")

আক - এমন দীন প্রজাও কি দিল্লীতে আছে।

মান - জাঁহাপনা ইহা অপেক্ষাও দীন প্রজা দিল্লীতে আছে।

(নেপথ্যে "আনন্দ রহো! আনন্দ রহো !!!")