বিষয়বস্তুতে চলুন

পাতা:ইংলণ্ড দেশে ধর্ম্মাৰুণোদয়.pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉》。 এমত ধৈর্য্যান্বিত হইতে পারিত না, কেবল তাহারই পরাক্রমদ্বারা সকল হইল । খ্রীষ্টীয় ধর্ম্ম যত মনুষ্যদ্বারা নিগৃহ করা গিয়াছে, তত বাড়িয়াছে, ইহা অতিশয় চমৎকারের বিষয়; এব• এইটি যে সত্য ধর্ম্ম, ইহার অন্য প্রমাণ না থাকিলে এই প্রমাণে নিশ্চয় হইত। শয়তান ও সা-সারিক লোক সকল কত বার তাহা নষ্ট করিতে অসীম চেষ্টা করিয়াছে; তাহাতে যে কেহ ঐ ঘর্ম্ম গ্রহণ করিত, তাহার প্রাণ রক্ষা করিবার কোন আশা আর থাকিত না । এই পবিত্র ধর্ম্ম গ্রহণ করিতে গেলে তাবৎ কু ইচ্ছা ও পাপজন্য তাবৎ সুখ ত্যাগ করিতে হয়। ইহা লোকেরা হঠাৎ করে না, তাহা আমরা জানি, তথাচ ঐ পবিত্র আত্মার প্রভাবে অনেকে তাহাও করিয়াছে, এবং অদ্য পর্য্যন্ত করিতেছে । সে যাহা হউক, এখন আত্ম বিবরণ পুনৰ্বার কহি । হায়! ইমোজিন, যীশু খ্রীষ্টের গুণদ্বারা এই দীন হীন " পাপী যে ক্ষমা পাইয়াছে, এমত আশা যদি না পাইতাম, তবে আমার, কেমন মহৎ দোষ হইয়াছে, তাহা তোমার সাক্ষাতে बजिरङ क्षख्ब्लिज्र इङ्ग्रेडोभ !