এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আলোচনা ও চর্চ্চা।
১৩
মনঃসংযোগ ব্যতিরেকে কোন কার্য্যেরই সিদ্ধি হয় না। যখন যে বিষয়ে সম্যক্ জ্ঞানলাভ করিতে হইবে, তখন তাহাতে সম্পূর্ণরূপে মনোযোগ করিতে হইবে। এইরূপ মনোযোগপূর্ব্বক বিচার করিয়া দেখাকেই আলোচনা বলে।
আলোচনার সঙ্গে সঙ্গে চর্চ্চা করিতে হইবে। আলোচনা ও চর্চ্চার গুণেই আমাদের ভ্রমনিরসন ও জ্ঞানলাভ হইয়া থাকে।
সম্মুখে কিঞ্চিৎ দূরে একটী বৃক্ষকাণ্ড রহিয়াছে। লোকে গাছের অধিকাংশ কাটিয়া লইয়া গিয়াছে; মূলভাগের কিঞ্চিৎ অবশিষ্ট রহিয়াছে। স্থলটি অপরিচিত; সন্ধ্যার পর অন্ধকার হইয়াছে। তুমি যাইতে যাইতে দেখিলে, যেন মানুষের মত কে একজন দাঁড়াইয়া রহিয়াছে। কিন্তু আলোচনা করিবার শক্তি ও অভ্যাস তোমার আছে। সন্দেহ করিলে;
“ওটা মানুষ না বৃক্ষকাণ্ড?”
মনোযোগপূর্ব্বক স্থিরদৃষ্টিতে নিরীক্ষণ করিতে