বিষয়বস্তুতে চলুন

পাতা:কল্কিপুরাণ (ভুবনচন্দ্র বসাক).pdf/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কল্কির বৈকুণ্ঠ গমন।
১১৭


অপরূপ রূপ তাঁর দেব মুনি হেরে।
ভক্তি-সহকারে স্তব আরম্ভণ করে॥
হে নব নীরদ শ্যাম! জগত-তারণ।
বক্ষেতে কৌস্ত‍ুভরাজি হে চন্দ্র-বদন!॥
কলি কলুষ নাশক হে জগদাধার!।
বিদিত অখিল-লোকে তুমি বিশ্বেশ্বর॥
দেবেশ ভূতেশ বিভো! শক্তিরো তাপার।
হতেছি শরণাগত কর প্রভু পার॥
শাসন হতেছে বড় সব ধরাতল।
থাকে যদি কৃপা তবে বৈকুণ্ঠেতে চল॥
চারি পুত্ত্রে ডেকে কল্কি দিয়ে রাজ্য ধন।
বলেন বৈকুণ্ঠে যাই কাঁদে প্রজাগণ॥
তোমা বিনা ত্রিজগতে কেবা আছে আর।
তুমি রাখ তুমি মার মহিমা অপার॥
তোমার অধীন প্রাণ পুত্ত্র পরিবার।
আমাদের লয়ে চল সঙ্গে আপনার ॥
প্রজাদের বুঝাইয়ে মধুর বচনে।
চলিলেন বনে কল্কি পদ্মা রমা সনে॥
যেথা মুনিগণ সদ্য অবস্থান করে।
যেথা সুরধনি-বারি অবারিত ঝরে॥