এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০০৮
গীতবিতান - ৩
| প্রকাশিত। রচনা: ৩১ আষাঢ় [১৩২৯ ] | |
৮৯৭।৬৫
|
‘অনেক দিনের মনের মানুষ’ (দ্বিতীয়খণ্ড নবগীতিকা: ১৩২৯) গানের এই রূপান্তরিত পাঠ ‘নৃত্যনাট্য মায়ার খেলা’র পাণ্ডুলিপি হইতে সংকলিত। নৃত্যনাট্য হইতে পরে বাদ দেওয়া হয় । |
৮৯৮।৬৬
|
‘হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে’ (রচনা: জ্যৈষ্ঠ ১৩২৯) গানের এই অভিনব পাঠ ১৩৩৭ ফাল্গুনে ‘নবীন’এর অনুষ্ঠানপত্রে মুদ্রিত হয়। |
৮৯৮।৬৭
|
ইহার রচনা: ২৪ চৈত্র ১৩২৯। গীতবিতানের ৫৩৩ পৃষ্ঠায় মুদ্রিত পাঠের আখর-ওয়ালা রূপান্তর। দ্বিতীয়খণ্ড স্বরবিতানের প্রচল সংস্করণে দুটি গানেরই স্বরলিপি পাওয়া যাইবে। |
৮৯৯।৬৮
|
পাণ্ডুলিপি হইতে সংকলিত। ১৩২৯ সালের ফাল্গুন-চৈত্রের মধ্যেই রচিত মনে হয়। ইহার সুর ‘পিয়া বিদেশ গয়ে’ এরূপ একটি হিন্দি গানের অনুরূপ এই অনুমান করা হয়। |
৮৯৯-৯০০।
|
৬৯-৭১ সংখ্যা। ‘প্রবাহিণী’ (অগ্রহায়ণ ১৩৩২) হইতে গৃহীত। ‘অবেলায় যদি এসেছ আমার বনে’ গানটি (৭০) তৎপূর্বেই ‘সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা’য় প্রচারিত হইয়াছিল। |
৯০০।৭২
|
প্রথমসংস্করণ ‘গীতবিতান’ গ্রন্থের তৃতীয় খণ্ড (১৩৩৯) হইতে সংকলিত। রচনা: ফাল্গুন ১৩৩২। |
৯০১।৭৩
|
সুরেন্দ্রনাথ করের সৌজন্যে প্রাপ্ত অন্যতম রবীন্দ্র-পাণ্ডুলিপি হইতে সংকলিত। আনুমানিক রচনাকাল: ফাল্গুন ১৩৩২ । |
৯০১।৭৪
|
প্রথমসংস্করণ ‘গীতবিতান’ গ্রন্থে মুদ্রিত; রচনা: ফাল্গুন ১৩৩২। বর্তমান পাঠে, প্রকাশিত স্বরলিপিয় অনুসরণ করা হইয়াছে। কবি ‘দালিয়া’ ছোটো গল্পের আখ্যান লইয়া নাটক রচনা করার সংকল্প করিয়াছিলেন শুনা যায়; ইহা তাহারই প্রস্তাবনা-গীত। |
৯০২।৭৫
|
১৩৩৪ আষাঢ়ের বিচিত্রায় প্রচারিত (পৃ ২০-২১) এবং বনবাণীকাব্যের (১৩৩৮ আশ্বিন) নটরাজ-ঋতুরঙ্গশালা অধ্যায়ে সংকলিত ‘বৈশাখ’ কবিতার (ধ্যাননিমগ্ন নীরব নগ্ন ইত্যাদি) এই পূর্বরূপ তথা গীতরূপ শান্তিনিকেতন রবীন্দ্রসদনের একাধিক রবীন্দ্র- |