বিষয়বস্তুতে চলুন

পাতা:গ্রাম্য উপাখ্যান - রাজনারায়ণ বসু.pdf/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গ্রাম্য উপাখ্যান।
৯৩

রোদন মাত্র। কে আমাদিগের কথা শুনে? মাতর্বঙ্গভূমি! তুমি ছারখার হইতেছ, তোমার কেহ সম্বাদ লয় না। আরঙ্গজেব বাদসাহ তোমাকে “জেন্নতল বোলাদ” অর্থাৎ দেশ সকলের মধ্যে স্বর্গভূমি বলিয়াছিলেন। কোন ইংরাজ কবি বলিয়াছেন

“Nature’s chiefest bounties fall
To thy productive fields, Bengal.”

“প্রধানতঃ বঙ্গ! তব ক্ষেত্রোপরে
প্রকৃতি দানিছে দান অকাতরে।”

 তুমি এত উর্ব্বরা কিন্তু তোমাতে লোক না থাকিলে কে তোমায় কর্ষণ করিয়া শস্য ও ফল উৎপাদন করিবে।”

 এই খানেই রামনারায়ণ বাবুর প্রবন্ধ শেষ হইল, এবং বাদলগ্রামের মাঝের পাড়ার বসু দিগের বৃত্তান্ত শেষ হইল। আমরা ইহার পরে গ্রামের ব্রাহ্মণ কায়স্থাদিগের মধ্যে যাহাদিগের চরিত্রে একটু বিশেষত্ব অথবা কিছু অদ্ভুতত্ব ছিল তাহাদিগের বৃত্তান্ত লিখিয়া গ্রামের পুরোহিত, ডাক্তার, বৈদ্য, স্কুলমাষ্টার, গুরুমহাশয়, মালী, গোয়ালা প্রভৃতির ক্রমান্বয়ে বর্ণনা করিব।

কমলাকান্ত সার্ব্বভৌম।

 ইনি গ্রামের তপস্বী বংশীয় ব্যক্তি ছিলেন। ইহাঁর উপাধি সার্ব্বভৌম ছিল। ইনি বাহুলীন গ্রামের সাবর্ণ বংশীয় জমীদার সন্তোষ রায়ের সভাপণ্ডিত ছিলেন। সন্তোষ