খোর ছিলেন। ইহাকে একজন জ্ঞানী ব্যক্তি বড় জব্দ করিয়াছিলেন। পিরস একদিন সেই জ্ঞানী ব্যক্তির নিকট অমুক দেশের পর অমুক দেশ এইরূপ দশ বারটা দেশ ক্রমে জয় করিব এমন মনোবাঞ্ছা প্রকাশ করিলেন। জ্ঞানী ব্যক্তি জিজ্ঞাসা করিলেন “এই সকল দেশ জয় করিয়া তৎপরে আপনি কি করিবেন?” পিরস উত্তর করিলেন “এই সকল দেশ জয় করিয়া বাটী ফিরিয়া আসিয়া বন্ধুবান্ধব সহিত আমোদ আহ্লাদ করিব।” জ্ঞানী ব্যক্তি বলিলেন, “তাই যদি আপনার অভিপ্রায় হয় তাহা হইলে এত আয়াস স্বীকার না করিয়া এখনই ত তাহা করিতে পারেন।” গাঁজাখোরকে গাঁজার নেশার সময় বাড়ী মারিলে তাহার যেমন চৈতন্যের উদয় হয় তেমনি জ্ঞানী ব্যক্তির ঐ কথায় পিরসের চৈতন্যের উদয় হওয়াতে তিনি বলিলেন, “তাই ত বটে।” যে সকল ব্যক্তিরা কেবল বৈষয়িক উন্নতি সম্বন্ধে অমূলক আশা করে কেবল যে তাহারাই গাঁজাখের এমত নহে। গ্রন্থকার ও বিদ্বান ব্যক্তিরাও গাঁজাখোর। কবি ও উপন্যাসলেখকেরা যে সম্পূর্ণরূপে গাঁজাখোর তাহা আর প্রমাণ করিতে হইবে না। পুরাবৃত্তলেখকও গাঁজাখোর। পুরাবৃত্ত বিশেষতঃ প্রাচীনকালের পুরাবৃত্তের চৌদ্দ আনা গাঁজা ও দুই আনা প্রকৃত পদার্থ। ইংরাজী কবি লর্ড বায়রাণ বলিয়াছেন, “That grand liar history” “সেই প্রকাণ্ড মিথ্যা
পাতা:গ্রাম্য উপাখ্যান - রাজনারায়ণ বসু.pdf/৭১
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গ্রাম্য উপাখ্যান।
২৫