বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একাদশ অধ্যায়।

দেবস্তুতি।

যুদ্ধেতে পড়িল যদি দানবের পতি।
ইন্দ্র অগ্নি আদি দেব স্তবয়ে পার্ব্বতী॥
প্রসন্ন বদন হ’য়া যত দেবগণ।
বিবিধ প্রকারে করে দুর্গারে স্তবন॥
ব্যাধি হরা দুঃখ হরা দেবী ভগবতী।
প্রসন্ন হইয়া রক্ষা করিয়াছ ক্ষিতি॥
চরাচর যত ইতি সকল ঈশ্বরী।
জগত আধার তুমি একা মহেশ্বরী॥
মহীরূপে পৃথিবীতে করিয়াছ স্থিতি।
জল রূপে পৃথিবীতে তুমি ভগবতী॥
তুমি সে বৈষ্ণবী শক্তি প্রভাব অতুল।
তুমি সে পরম মায়া সংসারের মূল॥
তোমার মায়াতে মোহ এ তিন সংসার।
তুমি সুপ্রসন্ন হ’লে সবার উদ্ধার॥
বুদ্ধি রূপে সকলের হৃদয়েতে স্থিতি।
স্বর্গ, মুক্তি পদ, দাত্রী তুমি ভগবতী॥
কলা কাষ্ঠা রূপে দুই বিনাশ কারিণী।