বিষয়বস্তুতে চলুন

পাতা:ছন্দের টুংটাং - সুনির্মল বসু.pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ছন্দের টুং টাং


কিনে ফেলুন্
গরম গরম,—
খেয়ে দেখুন্,
কেমন নরম!
বসে’ কেবল
ভাবেন বৃথাই—
পুরী-মিঠাই
পুরী-মিঠাই।

গরম চা—চা গরম

গরম চা—চা গরম—
সহিত তার কেক্ নরম—
নেবেন তো—নিন্‌ না ছাই,
সময় আর নাইরে নাই।

 সহরের রাস্তায় অলিতে গলিতে ফেরী-ওয়ালা চীৎকার করে’ যাচ্ছে—

‘মালাই বরফ্’, ‘চুড়ী চাই’