বিষয়বস্তুতে চলুন

পাতা:জাতিভেদ - শিবনাথ শাস্ত্রী.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২
জাতিভেদ।

অনির্দ্দিষ্ট কালে, কোন অনির্দ্দিষ্ট কারণে আপনাদের আবাস ভূমি পরিহার করিয়া ভারতের সুবিখ্যাত ব্রহ্মর্ষি দেশে সপ্ত নদীর উপকূলে আসিয়া উপনিবেশ সংস্থাপন করিয়াছিলেন। এই আর্য্য সমাগম কালের ঘটনা সকল মানবস্মৃতির পূর্ব্বতন অজ্ঞানান্ধকার মধ্যে বিলুপ্ত হইয়াছে। কেবল ঋগ্বেদের প্রাচীনতম মন্ত্র সকলে এখানে তাহার সেখানে আভাস মাত্র জানিতে পারা যাইতেছে। তবে যেমন বর্ত্তমান জনসমাজ সকল পরিদর্শন করিয়া প্রাচীন সমাজ সকলের বিকাশ প্রক্রিয়া নির্দ্ধারণ করিতে হয়, সেইরূপ আধুনিক জাতিদিগের ইতিহাস দেখিয়া প্রাচীন জাতি সকলের ইতিহাস নিরূপণ করিতে হয়। আমরা আবার জগতের অপরাপর জাতির ইতিবৃত্তে যখন দেখি যে এক শ্রেণীর অপেক্ষাকৃত সভ্য লোক আসিয়া কোন এক অসভ্যতর লোকের মধ্যে উপনিবেশ স্থাপন করিতেছে তখন আমরা কি দেখিতে পাই? দেখিতে পাই যে নবাগত শত্রুগণ আসিবামাত্র আদিম অধিবাসীদিগের সহিত বিরোধ উপস্থিত হয়, এবং সেই সংগ্রামে পরাস্ত হইলে আদিম অধিবাসীদিগের মধ্যে কিয়দংশ জেতাদিগের দাসত্ব স্বীকার করিয়া তাহাদিগের পরিচর্য্যায় নিযুক্ত হয় এবং অপরাংশ যাহারা আপনাদের স্বাধীনতাকে শান্তি অপেক্ষা মূল্যবান বলিয়া জ্ঞান করে, যাহারা সর্ব্বস্বাপহারী প্রবল শত্রুর দাসত্ব নিগড় কণ্ঠে ধারণ করা অপেক্ষা গিরি পৃষ্ঠে বা নির্জ্জন বনে