বিষয়বস্তুতে চলুন

পাতা:নটীর পূজা - প্রচার পুস্তিকা (১৯৩২).pdf/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নটীর পূজা


গান

[১]

নিশীথে কী কয়ে গেল মনে,
কী জানি কী জানি।
সে কি ঘুমে সে কি জাগরণে,
কী জানি কী জানি।

―――

[২]

ওরে কী শুনেছিস ঘুমের ঘোরে।
তোর নয়ন জলে এলো ভ’রে।
এতদিন তোমায় বুঝি
আঁধার ঘরে পেলো খুঁজি,
পথের বধূ দুয়ার ভেঙে
পথের পথিক ক’রবে তোরে॥