এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রবাদ মালা।
অ।
| ১। | অধর্ম্মের তোড়া আর ধর্ম্মের কড়া। | |
| ২। | অবোধ বুঝান আর পাষাণ গলান সমান। | |
| ৩। | অজ্ঞানে নাচ জ্ঞানে পাঠ সিদ্ধ | |
| ৪। | অসৎ কর্ম্মের বিপরীত ফল। | |
| ৫। | অন্ধ কুক্কুর বায়ুতে ঘেউ ঘেউ করে। | |
| ৬। | অকালে এলে মিতা, সুকালে গেলে; | |
| ৭। | অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। | |
| ৮। | অন্নচিন্তা চমৎকারা, কালিদাশের বুদ্ধিহারা। | |
| ৯। | অভদ্র বর্ষার কাল, হরিণ চাটে বাঘের গাল; | |
| ১০। | অবস্থাগুণে ব্যবস্থা ভাল। | |
| ১১। | অকালের ভাত জন্মের খোঁটা। | |
| ১২। | অতি ভক্তি চোরের লক্ষণ। | |
| ১৩। | অত্যন্ত গর্হিতং। | |
| ১৪। | অনেক কাল করে পাপ সময় হলে ফলে। | |
| ১৫। | অন্নের সুখে অরণ্যে বাস। | |
| ১৬। | অযোধ্যার রঘু আর কাঁটাবনের ঘুঘু? | |
| ১৭। | অঙ্গার খেলেই কয়লা বাহ্যে হয়। | |