এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৩ ]
| ৩৯। | আয় বাঘ, না এসেই ঘাড়ে লাগ্? | |
| ৪০। | আছে কাজ তবে প্রাতেই সাজ্। | |
| ৪১। | আপনার গ্রামে কুক্কুরও রাজা। | |
| ৪২। | আসল ঘরে মুশল নাই টেকিশালে চাঁদয়া। | |
| ৪৩। | এয়োতী নাচে রঙ্গে, রাঁড় নাচে তার সঙ্গে। | |
| ৪৪। | আদা আন্তে মুঢ়িই ফাঁক। | |
| ৪৫। | আহারে প্রহর ঘটে। | |
| ৪৬। | আমের কালে, ডোম রাজা? | |
| ৪৭। | আমার নিমন্ত্রণে না ডাকলে যেওনা, | |
| ৪৮। | আঁটে নাই যার, টেনে বাঁদে ধার। | |
| ৪৯। | আপনার যাত্রা পরকে দিয়া দৈবক আগে ভিক্ষা। | |
| ৫০। | আমি বুড়র ঘর কর্ছি, না কেবল তার | |
| ৫১। | তার্জ্জন না গর্জ্জন তার বেটার নাম দুর্য্যোধন। | |
| ৫২। | আপনার ঘোঁড়ার ঘাস কাটায় লজ্জা নাই। | |
| ৫৩। | আত্মবৎ মন্যতে জগৎ। | |
ই।
| ৫৪। | ই তো নয় মরণ, শৃগাল মারিবার ছলন। | |
| ৫৫। | ইংরেজের ঘড়ি বাঙ্গালীর মুড়ি। | |
ঈ
| ৫৬। | ঈশ্বর যার সখা বল, দুষ্মন তার পায়ের তল। | |
উ
| ৫৭। | উড়ে যায় পাখীমনী, আমি তার পাখা গণি। | |
| ৫৮। | উপরে ঝুঁটি দাঁত নিকটী তার জানবে জ্বর, | |