বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গ ভাষার ব্যাকরণ - জেমস কীথ.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

১৭

বচনে মান্ আর বান্ হয়; যথা, শ্রীমৎ শ্রীমান্, রূপবৎ রূপবান্; কিন্তু স্ত্রীলিঙ্গে প্রথমার এক বচনে মতী আর বতী হয়; যথা, শ্রীমৎ শ্রীমতী, রূপবৎ[১] রূপবতী। অন্য সকল শব্দের পূর্ব্বলিঙ্গবৎ জানিবা; যথা, সুন্দর সুন্দরী, বিভিন্ন বিভিন্না[২]।

 ৪ প্র। গ‍ুণবাচককে ইতর বিশেষ কি রূপে করা যায়?

 উ। সে তর তমের দ্বারা; যথা, শিষ্ট, শিষ্টতর, শিষ্টতম, অর্থাৎ শিষ্ট, আরও শিষ্ট, অতি কিম্বা অত্যন্ত শিষ্ট[৩]।




  1. ↑ বুদ্ধিমৎ, হনুমৎ, ভানুমৎ, ভাগ্যবৎ, প্রিয়বৎ, জ্ঞানবৎ, ইত্যাদি সকলের কারক শ্রীমৎ এবং রূপবতের ন্যায় জানিবা।
  2. ↑ দত্ত, ভগ্ন, নগ্ন, মত্ত, গৌর, তেজস্কর, ত্রিভঙ্গ, ইত্যাদি সুন্দর এবং বিভিন্নের ন্যায় জানিবা।
  3. ↑ ভদ্র, ভব্য, দুঃশীল, শক্ত, ভক্ত, নম্র, ইত্যাদি সকল শব্দের ইতর বিশেষ জানিবা।