व6भन ख9ों९ و) সমুদয়ের একমাত্র মালিক। পৃথিবীর সর্বত্র খাল-কাটা কাজের জন্য আমাদের দেশ হইতে ড়োজার ও অন্যান্য কলসমূহ আমদানী করা হইয়া থাকে । ভারতবর্ষেও ওলন্দাজদিগের নিৰ্ম্মিত ড়োজার ব্যবহৃত হয়। প্যানামা-খালি কৰ্ত্তন-ব্যাপারেও একজন ওলন্দাজ এঞ্জিনীয়ার গবর্ণর নিযুক্ত হইয়াছেন ।” সম্প্রতি বালুক হইতে সুয়েজ 1লকে রক্ষা করিবার জন্য নূতন উপায় অবলম্বনের চেষ্টা হইতেছে । এই উদ্দেশ্যে আমাদের বামদিকের কালে কুলে চাষ আবাদ সুরু হইয়াছে দেখিতেছি। কিন্তু এই মরুভূমির মধ্যে বাগান তৈয়ারী করা, বুক্ষাদি রোপণ করা, অথবা কৃষি কৰ্ম্ম করা অতি দুঃসাধ্য ব্যাপার । একে বালুকারাশি-দশ বিশ মাইলের ভিতর একটি মাত্ৰ তৃণ স্বভাবতঃ জন্মে না। তাঙ্গার উপর জলাভাব । সমুদ্রের লোনা জলে চাষ কর; কঠিন । লোনা জলকে পরিষ্কার জলে পরিণত না করিয়া লইলে আবাদের পক্ষে সুবিধা হয় না । কাজেই কৃষিকৰ্ম্মের দ্বারা পার্শ্ববৰ্ত্তী বালুকাভূমিকে সাধারণ শক্ত মৃত্তিকায় পরিণত করা বহুকাল সাপেক্ষ এবং যৎপরোনাস্তি ব্যয়সাধ্য ! অথচ সাধারণ বালুশুন্য ভূমি প্ৰস্তুত না হইলে বাতাসে বালু উড়িয়া আসিবেই । খালের তলদেশ এবং দুষ্ট কিনারা সাধারণ চৌবাচ্চার মত পাথর দিয়া বঁধান । সর্বত্র ৩৬ ফিট গভীর। বিস্তার ২৬০ ফিট হইতে ৪৪৫ ফিটের মধ্যে ! সুয়েজ বন্দর হইতে পোর্ট-সৈয়দ বন্দর পর্য্যন্ত খাল অবস্থিত ; এই স্থানের পরিমাণ ১০০ মাইল । সাধারণতঃ ঘণ্টায় ৬ মাইলের বেশী বেগে কোন জাহাজকে যাইতে দেওয়া হয় না । তবে মধ্যে মধ্যে সাগরতুল্য হ্রদ আছে, সেই সকল স্থানে বেগে যাওয়া যায়। সমস্ত খালে প্ৰায় ১৩/১৪ ঘণ্টা কাটে। এই খাল ১৮৫৯ খৃষ্টাব্দে আরব্ধ হয়—কাটা সম্পূর্ণ হইতে দশ বৎসগণ৷
পাতা:বর্ত্তমান জগৎ - প্রথম ভাগ.pdf/৬২
অবয়ব