ভয় নেই
কিছু না কিছু আছে,— পথ দেখাবার ভারটা সেই আলোর উপর দিলেই মিটে যায়। যেটুকু আলো আছে প্রথম পা বাড়াবার পক্ষে তাই যথেষ্ট; কোনো দলকে যদি বিরোধী মনে কর, তার একজনকে ভালোবাসতে পারলে দলের সঙ্গে বিরোধ ভঞ্জন হবে ও এক পা এগোলে পরের পা ফেলার জায়গা তখন দেখা দেবে। মিলেমিশে চললে আলো বাড়ে, তাতে চলা যায় তাড়াতাড়ি। কিন্তু যে রকম করেই চলা হোক, চলার চেয়ে এগোবার সহজ কৌশল কেউ বাতলাতে এলে, তাকে সন্দেহের চোখে দেখো।
যতদিনে তোমরা তোমাদের নাতিনাতনীদের সঙ্গে খোসগল্প করতে বসবে, তার মধ্যে আমাদের দেশে আশার উষা দেখা দেবার সময় এসে যাবে। অরুণোদয়ের লালে-লাল শোভা সামনে দেখলে তারি কথা নিশ্চয়ই তোমরা বলাবলি করবে। তথন আলোচনার বিষয় হাজার হাজার মাইল দূর থেকে টেনেবুনে আনতে হবে না।
সেই ভরসায় উৎফুল্ল হয়ে বুডো মানুষের কাঁপা-গলায় আমি জিজ্ঞেস করি,—“আমরা কি দমে আছি।”
তোমরা সিংহনাদে গর্জাও— না! না!! না!!!