বিষয়বস্তুতে চলুন

পাতা:মঙ্গল সমাচার মাতিউ রচিত আর মঙ্গল সমাচার য়োহন রচিত.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মাতিউ, ত্রয়োদশ অধ্যায়

 ১৩ অতএব তাহারা দেথিয়া দেখে না,ও শুণিয়া শুণে না, এবং বুঝেও না; এই নিমিত্তে আমি তাহারদিগকে দৃষ্টান্ত কথা দ্বারাতে কহিতেছি.

 ১৪ এবং তাহারদিগেতে য়িশাইহার ভবিষ্যদ্বাণী পূর্ণ আছে, যে শুণিতে তোমরা শুণিবা কিন্তু বুঝিরা না; এব: দেখিতে তোমরা দেখিবা কিন্তু দিশা পাইবা না:


 ১৫ কেননা এই লোকের অন্তঃকরণ মোটা হইয়া গিয়াছে, এবং শুণিতে তাহারদের কর্ণ ভারী, ও আপনারদের চক্ষু তাহারা বুজাইয়া রাখে;যে কি জানি বা কোন সময়ে তাহারা চক্ষুতে দেখে,ও কর্ণেতে শূণে, ও মনেতে বুঝে,ও তাহারদের সুমতি হয়, এবং আমি তাহারদিগকে সুস্থবা করি,

 ১৬ কিন্তু ধন্য তোমারদের চক্ষু যে তাহা দেখে, ও তোমারদের কর্ণ যে তাহা শূণে.

 ১৭ কেমন আমি তোমারদিগকে সত্য কহি,যাহা তোমরা দেখিতে পাইতেছ, তাহা অনেক ভবিষ্যদ্বক্তা ও সৎপুরুষ দেথিতে ইচ্ছা করিয়াছে,কিন্তু দেখিতে পাইল না; এবং যাহা তোমরা শুণিতে পাইতেছ, তাহা শুণিতে চাহিয়াছে, কিন্তু শুণিতে পাইল না;

 ১৮ অতএব বুনন্যার দৃষ্টান্ত কথা শুণ.

 ১৯ যখন কেহ রাজ্যের কথা শুণিয়া বুঝে না, তখন পাপাত্মা আসিয়া তাহার মনে যাহা বুনা গিয়াছিল, তাহা কাড়িয়া লইয়া যাইতেছে: এ সেই যে পথের পার্শ্বে বীচী পড়িল.

 ২০ কিন্তু যে ব্যক্তি পাষাণ স্থলেতে বীচী প্রাপ্ত ছিল সেই সে আছে, যে বাণী শুণিবা মাত্র তাহা সানন্দ্রে গুহণ করিতেছে.