বিষয়বস্তুতে চলুন

পাতা:রাজনারায়ণ বসুর আত্মচরিত.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So রাজনারায়ণ বসুর আত্ম-চরিত । দিগের ইহা বিবেচনা করা কীৰ্ত্তব্য যে, সকল ধৰ্ম্ম একেবারে উন্নতি লাভ করে না। ক্রমে উন্নতি লাভ করে। অতএব সেই ধৰ্ম্মের প্রথম অনুন্নত অনুবৰ্ত্তাদিগকে অবজ্ঞা করা উচিত হয় না। এক্ষণকার স্কুলের বালকৃেপানিউটন অপেক্ষ গণিত জানে, তাহ বলিয়া কি তাহারা নিউটনের ন্যায় সম্মানাহঁ ? বিশেষতঃ প্ৰাথমিক ব্রাহ্মেরা লৌকিকাচার পালন করা ধৰ্ম্মের অঙ্গ বলিয়া বিশ্বাস করিতেন। অতএব তাহা পালন কপটাচার বলিয়া কিরূপে গণ্য হইতে পারে? যদি এপ্রকার লৌকিক আচার পালন ভয়ানক দোষ বলিয়া গণ্য হয়, তাহা হইলে মহাত্মা সক্রেটিসকে ঐ দোষে দূষিত বলিতে হইবে। fift 3 tie feats (in "Crito, I owe a cock to Aesculapius”। সক্রেটস লৌকিকাচার পালন ধৰ্ম্মের অঙ্গ মনে করিতেন। ১৮৪৫ সালের ৭ই ডিসেম্বর তারিখে আমার পিতাঠাকুরের মৃত্যু হয়। অনেক দিন হইল পিতাঠাকুরের পরলোক হইয়াছে, কিন্তু আমার বোধ হইতেছে, যেন এখনও তিনি জীবিত আছেন। এখনও যেন তিনি সেই ডিগডিগে কিন্তু যেন মোমদিয়া গড় গৌরবর্ণ শরীর লইয়া দাড়া ডেস্কের নিকট দাড়াইয়া লিখিতেছেন। তিনি কখন বসিয়া লিখিতেন না। আমার বাল্যকালে আমার স্মরণ হয়, যে, আমি শিব পূজা করিতে ভাল বাসিতাম। খেলার মধ্যে তাহা প্রধান খেলা ছিল। শিব গড়িয়া পূজা করিতাম ও তাহার সম্মুখে কুমড়া ইত্যাদি বলি দিতাম। শিবকে বলি দেওয়া শাস্ত্রসঙ্গত নহে, মুরব্বিারা বলিলেও তাহা শুনিতাম না।