শৈশব ও তাৎকালিক শিক্ষা । NOY - NSYNA***** جميه"* লেণ্ডোর বা মসুরী পৰ্য্যন্ত যাইত, তাহা হইলে তাহাকে লোকে বীর পুরুষ জ্ঞান করিত। স্বৰ্গীয় রামগোপাল ঘোষ ততদূর গিয়াছিলেন। তজ্জন্য র্তাহার বীরত্ব আমরা কতদূর প্রশংসনীয় জ্ঞান করিতাম তাহা বলিতে পারি না। উক্ত ঘোষজা মহাশয় তাহার সময়ে ইংরাজীওয়ালাদিগের প্রধান নেতা DBDS SDD DD BBBD DDB gD DBDuD DBBB yDBB যুবকদিগের অধিনায়ক ছিলেন। র্তাহারা সকলে রামগোপাল বাবুর বাটীতে একত্রিত হইয়া তাহার সহিত ইংরাজীতে কথোপকথন করিতেন এবং ইংরাজী বিদ্যাবিষয়ক আলাপ করিয়া তৃপ্তিসুখ উপভোগ করিতেন। এই জন্য তিনি “এজুরাজ” বলিয়া খ্যাত ছিলেন। এই এজু শব্দ এডুকেটেড শব্দের অপভ্রংশ। ১৮৪৩ সালে যখন আমরা কলেজের প্রথম শ্রেণীতে পাঠ করি, তখন এক দিন রামগোপাল বাবুর সহিত আমাদের পরামর্শ হইল যে র্তাহার। Lotus ষ্টীমারে আরোহণ করিয়া পূজার ছুটী বঙ্গদেশভ্রমণে অতিবাহিত করা যাইবে। র্তাহার লোটাস ষ্টীমারটা ক্ষুদ্র, কিন্তু দেখিতে অতি সুন্দর, যথার্থই তাহা তাহার নামের উপযুক্ত ছিল। সেটাকে যথার্থ পদ্মের ন্যায় দেখাইত। বাষ্পীয় পোত আরোহণ করিয়া বঙ্গদেশের দূরস্থ স্থান ভ্ৰমণ করা তখন দুঃসাহসিক কাৰ্য্য বলিয়া লোকে মনে করিত। এরূপ দুঃসাহসিক কাৰ্য্যে আমি প্ৰবৃত্ত হইব, পূর্বে মাতা ঠাকুরাণী তাহা জানিতে পারিলে ভ্ৰমণে যাইতে দিবেন না, অতএব তিনি যাহাতে টের না পান। অথচ কাৰ্য্যটী সমাধা করিতে হইবে এই জন্য একটি ষড়যন্ত্র করিলাম। সে ষড়যন্ত্রের ভিতর কেবল আমি ও আমার স্বগীয় পিতাঠাকুর মহাশয় ছিলেন। স্থির হইল, মাতা ঠাকুরাণীকে বলা হইবে যে, আমি রামগোপাল বাবুর স্বগ্রাম বাঘাটী যাইতেছি, তাহার পর ক্রমে LBBB DBD DDBB BD DDBD DBBD DB D DD BuD পোত আরোহণ করিব সে দিন উৎসাহের সীমা কি ? সকাল সকাল
পাতা:রাজনারায়ণ বসুর আত্মচরিত.pdf/৪৯
অবয়ব