সহমরণ বিষয় । Sywo ওঁ তৎসৎ ৷ কাম্য কৰ্ম্মের নিন্দ বিষয়ে গীতার শ্লোক সকলের উত্তরে কয়েক পত্রীতে যাহা লেখেন তাহাতে বিজ্ঞ ব্যক্তিরা প্রথমত দৃষ্টি করিবেন, যে শাস্ত্রীয় বিচারে দুর্বাক্য কথন যদি পুনঃ পুনঃ করিয়া থাকেন তবে তাহারাই সিদ্ধান্ত করিবেন যে গীতাদি শাস্ত্ৰ বিচারকে গালিতে মিশ্রিত যে করে সে কি প্ৰকার নীচ হয় । শাস্ত্ৰ সংক্রান্ত যে কিঞ্চিৎ তাহাতে লিখিয়াছেন তাহার উত্তর দেওয়া যাইতেছে। বিপ্ৰনামার স্বাক্ষরিত যে পত্রী প্ৰথমে প্ৰকাশ হয় তাহাতে আদৌ লিখেন । “গীতার মতে স্বৰ্গাদি ফলের কারণ যে সকল কৰ্ম্ম তাহার নিন্দ ও নিষেধ। যদি লেখক স্থির করিয়া থাকেন, তবে ফলোতে আসক্ত লোক সকলের পারিত্রিক মঙ্গল বিষয়ের উপায় কি স্থির করিয়াছেন”। উত্তর।-বিপ্ৰনাম যদি একবারও গীতা শাস্ত্ৰেতে মনোযোগ করিতেন, তবে এ প্রশ্ন কদাপি করিতেন না, যেহেতু সকাম ব্যক্তির পারিত্রিক বিষয় যেরূপ হয় তাহা গীতার নবমাধ্যায়ে ভগবান বিশেষরূপে লিখিয়াছেন। যথা ॥ তে তং ভুক্ত স্বৰ্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মৰ্ত্ত্যলোকং বিশন্তি। এবং ত্ৰয়ীধৰ্ম্মমনুপ্ৰাপপন্ন গতাগতং কামকামা লভন্তে ৷ অনন্যাশ্চিন্তয়ন্তোমাং যে জনাঃ পযুপাসতে। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বাহাম্যহং ৷ অৰ্থাৎ স্বৰ্গাদি কামনা পূর্বক যাহার কৰ্ম্ম করে তাহারদের গতাগতি নিবৃত্তি নাই, কিন্তু র্যাহারা নিষ্কাম কৰ্ম্ম দ্বারা পরমেশ্বরের আরাধনা করেন। তঁহারা পরমেশ্বর প্রসাদাৎ কৃতাৰ্থ হন, এবং স্মাৰ্ত্তধৃত বিষ্ণু ধৰ্ম্মোত্তরীয় বচন ৷৷ অকামঃ সাত্ত্বিকে লোকো যৎ কিঞ্চিদ্বিনিবেদয়েৎ । তেনৈব স্থানমাপ্নোতি যত্র গত্বা ন শোচতি ॥ ধৰ্ম্মবাণিজিক মূঢ়াঃ ফলকাম নরাধমা: ৷ অৰ্চয়ন্তি জগন্নাথং তে কামানাপু বস্ত্যথা৷ অন্তবত্ত, ফলং তেষাং তদ্ভবত্যািল্লমেধসাং ৷ নিষ্কাম ব্যক্তি সাত্ত্বিক হয়েন তিনি যে কিঞ্চিৎ নিবেদন করেন তৎ দ্বারা সেই পদ প্ৰাপ্ত হন যাহার প্রাপ্তির
পাতা:রাজা রামমোহন রায়ের সংস্কৃত ও বাঙ্গালা গ্রন্থাবলী.pdf/২১৩
অবয়ব